বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: আসল তৃণমূল কারা, তার ফয়সালা এখনও হয়নি। যুযুধান ঋত তৃণমূল ও কালীঘাট তৃণমূলকে জবাব দেওয়ার জন্য বাড়তি সময় দিয়েছে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন। আর তার মধ্যেই ঋত শিবিরে থাকা একাধিক বিধায়ক বেসুরো গাইতে শুরু করেছেন। সেই তালিকায় রয়েছেন বীরভূমের কাজল শেখ থেকে শুরু করে চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আফরিন আজাদ। একের পর এক বিধায়কের এমন ইউ টার্ন দেখে মুচকি হাসছেন শোভনদেব চট্টোপাধ্যায়-কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা।

বিধানসভা ভোটের কয়েকদিন বাদে একের পর এক ভাঙনে ছারখার হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল। সিপিআইএম থেকে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ৬৮ বিধায়ক। শোভনদেব চট্টোপাধ্যায়-আসীমা পাত্র-কুণাল ঘোষের মতো হাতে গোনা বিধায়ক মমতার প্রতি আনুগত্য দেখিয়েছিলেন। আসল তৃণমূল কারা তা নিয়ে যুযুধান দুই শিবিরের লড়াই পৌঁছেছে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের আঙিনায়। দুই শিবিরের সঙ্ঘাতের কারণে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

দলের মালিকানা নিয়ে ঋত তৃণমূলের সঙ্গে কালীঘাট তৃণমূলের লড়াই যখন চরমে ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, বীরভূমের বিধায়ক কাজল শেখের গলায়। সেই তালিকায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নাম লিখিয়েছেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আফরিন আজাদ। এদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিরোধী দলনেতার জন্য (ঋতব্রত বন্দ্যোপাধ্যায়) জন্য সই করেছিলাম। কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে আছি। আমি ভাগের মধ্যে নেই।’

বয়স বাড়লেই কেন দুর্বল হয়ে যায় পেশি? কী বলছেন বিশেষজ্ঞরা..

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির