ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাধার মুখে শশী পাঁজা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের ফল ঘোষণার আগেই তপ্ত বাংলার রাজনীতি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে স্ট্রংরুমে ইভিএম কারচুপির অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক৷ স্ট্রংরুমের ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছিলেন তৃণমূলের দুই প্রার্থী, কুণাল ঘোষ এবং শশী পাঁজা। বৃহস্পতিবারের পর শনিবার (২ মে) সকালে সেখানে ফের পৌঁছে যান শশী পাঁজা। এদিন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ শশী পাঁজাকে দেখা যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দিকে হেঁটে যেতে। সেখানেই প্রথমে তাঁকে আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। পরে তাঁকে ঢুকতে দেওয়া হয়। এদিকে,  ফের নতুন করে অভিযোগ উঠেছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এমন একটি ঘরে ৮টি ইভিএম রাখা হয়েছে, যা সিসিটিভি নজরদারির মধ্যে পড়ে না। যা নিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে।

২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বাংলায় ভোটাভুটি ছিল। ভোটগ্রহণ পর্ব শেষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে রাখা হয়েছে ইভিএম।  ‘কারচুপি’ অভিযোগ তুলে প্রতিবাদে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান বিক্ষোভে কুণাল ঘোষ এবং শশী পাঁজা। তারপর বৃহস্পতিবার রাতেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় চার ঘণ্টা সেখানে ছিলেন তিনি। আগামী সোমবার অর্থাৎ ৪ মে সকাল 8টা থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত ভোটগণনা। তার আগে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা অশান্তি এড়াতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ রাজ্যের বিভিন্ন স্ট্রংরুমের বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

 

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?