শুভেন্দুই ‘খালিস্তানি’ বলেছেন, দাবি কী জসপ্রীতের, ভাইরাল অডিও ক্লিপ

একটি সংবাদমাধ্যম জসপ্রীতকে ফোন করেছিল। সেই কথোপকথনেই জসপ্রীত দাবি করেছেন, শুভেন্দুই তাঁকে খলিস্তানি বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক বাড়ছে। বিক্ষোভও বাড়ছে। ধামাখালিতে রাজ্য পুলিশের(West Bengal State Police) কর্তব্যরত ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল সুপারিনটেনডেন্ট(Special Superintendent Intelligence Bureau) জসপ্রীত সিংকে(Jaspreet Singh) উদ্দেশ্য করে ‘খালিস্তানি’ শব্দ ব্যাবহার করার ঘটনায় তোলপাড় চলছে বাংলায় তো বটেই দেশজুড়েও। সেই ঘটনায় গতকাল বিকাল থেকেই কলকাতা সহ দেশজুড়ে বিক্ষোভে নেমে পড়েছে শিখ সম্প্রদায়ের সামনে। সেই বিক্ষোভের অভিমুখ বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বিজেপি(BJP)। কিন্তু এদিন অর্থাৎ বুধবার সেই বিক্ষোভের মুখ সরে গিয়েছে অগ্নিমিত্রার দিক থেকে। বিক্ষোভের মুখে আপাতত শুভেন্দু আর বিজেপি। কেননা এদিন একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের(TMC) তরফে কুণাল ঘোষ(Kunal Ghosh) দাবি করেছেন, ওই অডিও ক্লিপটি জসপ্রীতের। একটি সংবাদমাধ্যম তাঁকে ফোন করেছিল। সেই কথোপকথনেই জসপ্রীত দাবি করেছেন, শুভেন্দুই তাঁকে খলিস্তানি বলেছেন।

শুভেন্দু অধিকারী অবশ্য এখনও নিজের দাবিতে অনড়। তাঁর দাবি, তিনি এই মন্তব্য করেননি। কোনও ধর্মকে আঘাত দিয়ে বিজেপির তরফে কেউ কোনও মন্তব্য করেনি। কিন্তু তাতে বিক্ষোভ ও বিতর্ক কোনওটাই থামছে না। বরঞ্চ সময় যত গড়াচ্ছে ততই বিজেপি ও শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ বেড়েই চলেছে। গতকাল বিকালে বঙ্গ বিজেপির পুরাতন রাজ্য কার্যালয়ের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিখ ধর্মের মানুষেরা। এদিন সকাল থেকে সেই বিক্ষোভ আরও বড় আকার ধারণ করেছে। এই ঘটনা নিয়ে গতকালই মুখ খুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার ভিডিও তুলে ধরে ট্যুইট করে তিনি লেখেন, ‘বিজেপির বিভাজনের রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমা অতিক্রম করছে। ওদের কাছে পাগড়ি পরা প্রত্যেকেই খালিস্তানি। শিখ ভাইবোনদের সম্মান ক্ষুণ্ণ করার তীব্র নিন্দা করছি। বাংলায় সম্প্রীতি রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তা ব্যাহত করার প্রচেষ্টা হলে, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিন এই একই ইস্যুতে মুখ খুলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। তাঁর দাবি, অবিলম্বে বিজেপিকে আর শুভেন্দুকে পঞ্জাবিদের কাছে ক্ষমা চাইতে হবে। নিজের ট্যুইটে তিনি লিখেছেন, ‘বাংলার একজন IPS আধিকারিককে BJP নেতারা দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। হয়তো BJP জানে না, দেশের স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীন ভারতে পঞ্জাবিদের অবদান কতটা। এ ক্ষেত্রে পঞ্জাবিদের ভূমিকা সর্বাধিক বেশি।’ ভগবন্ত মানকে সমর্থন জানিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। প্রাক্তন সাংসদ তাঁর পোস্টে কমেন্ট করে লিখেছেন, ‘ধন্যবাদ সঠিক সময় সঠিক বক্তব্য রাখার জন্য। মোর পাওয়ার টু ইউ মাই ফ্রেন্ড।’

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি