সুকান্তের চটি ছুড়ে মারার ঘটনার প্রতিবাদে বিজেপির দফতরের সামনে বিক্ষোভ শিখদের

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতার রাজপথে শিখ সম্প্রদায়ের বিক্ষোভ।  শিখ সম্প্রদায়ের হাজার হাজার মানুষ প্রতিবাদে পথে নেমেছেন। মুরলীধর সেন লেনের সামনে প্রতিবাদ দেখাচ্ছেন তারা। শিখ অফিসারের দিকে হাওয়াই চটির কাটআউট ছুঁড়ে মারার অভিযোগ উঠেছিল সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদেই পথে নেমেছেন শিখ সম্প্রদায়ের মানুষ।

সুকন্ত মজুমদারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁরা পথে নেমেছে। তাঁদের অভিযোগ, এই ধরনের ঘটনা তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে । শিখ সম্প্রদায়কে অসম্মান করার অভিযোগে বিজেপির রাজ্য দফতরের সামনে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁরা। এদিন মিছিল করে সকলে আসেন মুরলীধর সেন লেনে। সেখানে এসেই বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

মহেশতলায় শিখ পুলিশ অফিসারকে হাওয়াই চটির কাটআউট ছোড়ার ঘটনায় সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই ক্ষমা চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে তিনি বলেছিলেন, কাটআউটটি ফেলতে গিয়ে, সেটি ওই পুলিশ আধিকারিকের মাথায় লেগেছে। কিন্তু এই নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হলে ক্ষমা চাইতে বাধ্য হলেন সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনও শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে আমি বিনম্রভাবে তাঁদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।’

১১ জুন উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা। পরেরদিনই মহেশতলা রওনা দিয়েছিলেন সুকান্ত। রাস্তাতেই তাঁকে আটকে দেয় পুলিশ। এরপর কালীঘাটে যেতে চান সুকান্ত মজুমদার। তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় হাওয়াই চটির কাটআউট ছুড়লে সেটা গিয়ে লাগে এক শিখ পুলিশকর্মীর পাগড়িতে। সুকান্তর বিরুদ্ধে এফআইআর  দায়ের করেছে বিভিন্ন জেলার গুরুদ্বার কমিটি। এতকিছুর পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার শিখ সম্প্রদায়ের বিক্ষোভ সেটাই প্রমাণ করে।

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

ফ্রিজে রাখছেন পনির? এই ভুলেই ২ দিনেই নষ্ট হতে পারে

গরম ভাতের সঙ্গে জমবে দারুণ, মুসুর ডালে মুচমুচে পটল ভাজা বানান এভাবে

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান