লোকাল ট্রেনে কচ্ছপ পাচার, দুর্গন্ধে বানচাল ছক

মোট কচ্ছপের সংখ্যা ১০৩। ধৃতদের নাম রিয়া পাথরকর ও কাঞ্চন পাথরকর। ২ জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছক কষা হয়েছিল কচ্ছপ (TORTOISE) পাচারের (SMUGGLING)। বড়সড় সেই প্ল্যান ভেস্তে দিল গন্ধ। দুর্গন্ধেই ধরা পড়ল ভিন রাজ্যের পাচারকারীরা। নৈহাটি স্টেশনের ঘটনা। উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক কচ্ছপ। ঘটনায় স্টেশন চত্ত্বর জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

লোকাল ট্রেনের যাত্রীদের তৎপরতাতেই বানচাল হয়েছে ছক। ধরা পড়েছে পাচারকারীরা। ২ পাচারকারী উত্তরপ্রদেশের। জানা গিয়েছে নৈহাটি স্টেশন থেকে লোকাল ট্রেনে করে পাচার করা হচ্ছিল বিপুল সংখ্যক কচ্ছপ। তার আগে ফেরিঘাট পেরিয়ে নৈহাটি স্টেশনে আনা হয়েছিল কচ্ছপগুলিকে। নৈহাটি স্টেশন থেকে সেই কচ্ছপগুলি ২ মহিলা পাচারকারী তুলেছিলেন শিয়ালদাগামী ট্রেনে। সমস্ত কচ্ছপ রাখা হয়েছিল একটি বস্তার মুখ বন্ধ করে। কিন্তু ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। বাধে বচসা। অবশেষে দেখা যায় বস্তা ভর্তি রয়েছে কচ্ছপে।

এরপর যাত্রীরা খবর দেয় জিআরপিতে (GRP)।জিআরপি এসে বস্তাবন্দী কচ্ছপ ও ২ পাচারকারীকে আটক করে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, বস্তায় বড় ও মাঝারি আকারের কচ্ছপ ভর্তি ছিল। এর মধ্যে বড় কচ্ছপ ৩ টি। আর ৩ টি মৃত কচ্ছপ। মোট কচ্ছপের সংখ্যা ১০৩। বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যে তা পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের নাম রিয়া পাথরকর ও কাঞ্চন পাথরকর। ২ জনেই উত্তরপ্রদেশের (UP) বাসিন্দা। প্রথম জনের বাড়ি উত্তরপ্রদেশে। দ্বিতীয় জনের বাড়ি পাকরো গ্রামে। জানা গিয়েছে, বাংলায় এই কচ্ছপের দাম প্রায় ৪০০ টাকা। তবে বাংলাদেশে দাম কয়েক হাজার। উত্তরপ্রদেশ থেকে কচ্ছপগুলি পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই