এই মুহূর্তে




সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার যৌনপল্লী সোনাগাছিতে কার্তিক পুজো হয় নিষ্ঠা ভাবে। ওই যৌনপল্লীর প্রায় যৌনকর্মীদের ঘরে ঘরে সোমবার কার্তিক পুজোর(Kartick Puja) আয়োজন করা হয়। যাদের দুয়ারের মাটি নিয়ে দুর্গাপুজো শুরু হয় তারাই সমাজের বিভিন্ন অনুষ্ঠান থেকে ব্যত থাকেন। কথিত আছে মা দুর্গার সঙ্গে কার্তিক পূজিত হন। এছাড়া কার্তিক সেভাবে পুজো পান না। তাই হয়তো কার্তিক পুজোর দিন মহা ধুমধামে তাকে বরণ করেন উত্তর কলকাতার নিষিদ্ধ পল্লী সোনাগাছির(Sonagachi) যৌনকর্মীরা। সোমবার সোনাগাছিতে কার্তিক পুজো উপলক্ষে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Actress Rituparna Sengupta) সহ অনেকেই। দরিদ্রদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন দুর্বার মহিলা সমিতি(Durbar Mahila Samiti)।

এই অনুষ্ঠানকে ঘিরে ছিল জমকালো নাচ-গানের আসরও। কিন্তু সোনাগাছিতে কার্তিক পুজো কেন ধুমধাম করে করা হয়? তা নিয়ে নানা ধরনের যুক্তি কথিত রয়েছে। কারোর মতে এখানকার যৌনকর্মীরা অধিকাংশ অবিবাহিত হন। তাই তাদের কাছে খদ্দের হিসেবে যারা আসেন তারা যেন কার্তিকের মতো সুপুরুষ হন এই কামনা থেকে তারা কার্তিক পুজো করেন ঘরে ঘরে। আবার কারোর কারোর মতে অনেক বিবাহিত মহিলা ও নানা কারণবশত সোনাগাছির যৌন ব্যবসায় যুক্ত হন। তাদের মনের মধ্যে বাসনা থাকে কার্তিকের মতো পুত্রের। তার জন্য তারা এই পুজো করে থাকেন ধুমধাম করে। অনেকের মতে আবার কার্তিক মা দুর্গার সঙ্গে পুজিত হওয়ার পর একসময় সেভাবে আর তাকে ঘিরে কোন আনন্দ উৎসব হতো না। তাই উত্তর কলকাতার নিষিদ্ধ পল্লী সোনাগাছির যৌনকর্মীরা এই কার্তিক পুজোর দিনটিকে বেছে নেন কার্তিক ঠাকুরকে পুজো করার পাশাপাশি আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠার জন্য।

এই দিনটিতে উত্তর কলকাতার নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীদের ঘরে ঘরে রঙিন আলোতে সেজে ওঠে। সকলেই সারারাত ধরে কার্তিক পুজোয় মেতে থাকেন গান ভালো খাওয়া দাওয়া সেলফি তোলা নিজেদের মধ্যে গল্প গুজব এই ভাবেই অন্যান্য দিনের রাতের থেকে আলাদাভাবে রাত কাটান সেখানকার যৌনকর্মীরা। সোনাগাছির যৌনপল্লীতে কার্তিক পুজো সার্বজনীনভাবেও হয়। ২০২৪ সাল থেকে আমরা পদাতিক নাম দিয়ে একটি সংস্থা তৈরি করা হয়েছে। যেখানে যৌনকর্মীদের ছেলেমেয়েরাই চাঁদা তুলে সার্বজনীন কার্তিক পূজার আয়োজন করে থাকেন। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো বারাসাতের কালীপুজোর মতোই উত্তর কলকাতার যৌনপল্লী সোনাগাছির কার্তিক পুজোকে ঘিরে তাকে আলাদা উন্মাদনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

রণক্ষেত্র যুবভারতী, বিধাননগর পুলিশের ‘‌অপদার্থতার’‌ জন্য ক্ষমা চাইলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ