কলকাতায় ৩৬, তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ

আকাশপানে তাকিয়ে হাজারও কাতর আবেদন জানিয়েও এক ফোঁটাও বৃষ্টি জুটছে না দক্ষিণবঙ্গবাসীর। উপরন্তু হাজির হয়েছে তাপপ্রবাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল হতেই আকাশ মেঘলা। কিন্তু বেলা গড়াতেই বাড়ছে রোদের তেজ। সঙ্গে গরম। গলদঘর্ম অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। আকাশপানে তাকিয়ে হাজারও কাতর আবেদন জানিয়েও এক ফোঁটাও বৃষ্টি জুটছে না দক্ষিণবঙ্গবাসীর। উপরন্তু হাজির হয়েছে তাপপ্রবাহ(Heat Wave)। যদিও উত্তরের ছবিটা সম্পূর্ণ বিপরীত। সেখানে নিত্যদিন বৃষ্টি ঝরছে। রবি সন্ধ্যায় কোচবিহারে এতটাই ঝড়বৃষ্টি হয়েছে যে ২জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর নিত্যদিনই আশার আলো শুনিয়ে যাচ্ছে। এদিনও তাঁরা বার্তা দিয়েছেন ঝড়বৃষ্টির। তাঁদের দাবি, চলতি সপ্তাহেই কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাংশে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। যদিও সেই আশ্বাসবাণীর ওপর খুব একটা আর ভরসা নেই দক্ষিণবঙ্গবাসীর। কেননা তাঁরা নিত্যদিনই দেখছেন মাথার ওপর দিয়ে জলভরা মেঘ চলে যাচ্ছে উত্তর দিকে। অথচ এখানে একফোঁটাও বৃষ্টি(Rain) ঝরছে না।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। আর এই কারণেই দিনভর ঘামতে হবে কলকাতার মানুষকে। চিন্তার বিষয় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন ও আগামিকাল তো বটেই অনুমান করা হচ্ছে তা আরও ২দিন ধরে চলতে পারে। আর এই তাপপ্রবাহের আঁচ পড়বে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলাতেও। তবে একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর এটাও জানিয়েছে, এদিন কলকাতার পাশাপাশি দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, তাঁদের এটাও দাবি যে আগামী ২০ থেকে ২২ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে। যা কিছুটা হলেও স্বস্তি দেবে কলকাতাবাসীকে। একই সঙ্গে উত্তরবঙ্গে(North Bengal) আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু