দুপুর ১ টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই হুগলি ও নদিয়ার পর রাজ্যের আরও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দুপুর ১টার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে।

আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।  কোথাও কোথাও কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। জানা গিয়েছে, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যের আবহাওয়ায় ফের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই অক্ষরেখাটি উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে প্রবেশ করছে। সেই আর্দ্রতার জেরেই আকাশে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির একটি নতুন পর্ব শুরু হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে এবং কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া অস্থির থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হতে পারে। রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা রয়েছে। আজ এবং আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুর্যোগ আরও বাড়তে পারে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫