দু’জায়গায় ভোটার কার্ড , ২বার SIR ফর্ম জমা করতে গিয়ে ধরা পড়ায় BLO ‘কে গালমন্দ, থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুটো ভোটার কার্ড। দুজায়গায় ফর্ম জমা।সাউথ সিটিতে বিএলওকে গালমন্দ।যাদবপুর থানায়।অভিযোগ দায়ের।দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ১০৫ নম্বর পার্ট ও  রাসবিহারি বিধানসভার সাউথ সিটির ২৫৯ পার্টে একইদিনে দুটো জায়গাতেই এনুমারেশন ফর্ম জমা করছেন এক ভোটার।প্রথমে বালিগঞ্জ পরে সাউথ সিটিতে ফর্ম জমা করতে গিয়ে ২৫৯ পার্টের বিএলও মুনমুম দত্তের(BLO Munmun Dutta) হাতে ধরা পড়েন তিনি।

তারপর বিএলওকে বালিগঞ্জের এনুমারশেন ফর্ম জমা দেওয়া কথা না জানিয়ে উপরন্তু বলা হয়েছে সাউথ সিটিতে ফর্ম জমা নিতে। বিএলও(BLO) ফর্ম না নিতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই মহিলা ভোটার এমনটাই অভিযোগ। বিএলও মুনমুন দত্ত যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার বিরুদ্ধে৷অভিযুক্তের দাবি, বিএলও তাঁর সঙ্গে দুর্বব্যবহার করে এবং তার নাম অযথা বাদ দেয়।আমাকে যদি সাউথ সিটিতে ফর্ম জমা নিত তাহলে আমি বালিগঞ্জে জমা করতাম না।

দুজায়গার ভোটার আছে স্বীকার করে নিলেন নিজেই।তিনি বলেন, সাউথ সিটিতে ফর্ম নিলে বালিগঞ্জ নাম কেটে নিতাম। আমি এটাই চেয়েছিলাম। বিএলও নেয়নি৷ ৬ নম্বর ফর্ম ফিলআপ কেন করব? যা করার আছে করে নিক হুমকির সুরে দাবির ঐ ভোটারের। পুলিশ এই অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে। BLO ‘ র পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি তিনি কমিশনের দৃষ্টিগোচর করবেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কমিশনের আধিকারিকরা।কিন্তু প্রকাশ্যে BLO কে গালমন্দ করা এবং হুমকি দেওয়া অপরাধ। নির্বাচনের কাজে যুক্ত থাকা কোন ব্যক্তির সঙ্গে এই ধরনের আচরণ করা হলে সে ক্ষেত্রে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়। এই অভিযোগ পাওয়ার পর তাই তৎপর হয়ে উঠেছে যাদবপুর থানা।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL