সরস্বতী পুজোর আগেই রোম্যান্টিক ভিডিও শোভন-বৈশাখী’র

দুর্গাপুজোর আগে জুটিতে নানা প্রেমের ভিডিও করে বঙ্গবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন শোভন-বৈশাখী

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগে জুটিতে নানা প্রেমের ভিডিও করে বঙ্গবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন শোভন-বৈশাখী। এবার সরস্বতী পুজোর প্রাককালে ফের প্রেমের ভিডিও বানিয়ে প্রচারের আলোয় শোভন চট্ট্যোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন’স ডে। আর সেই বাঙালি’র প্রেম দিবসের আগেই রোম্যান্টিক ভিডিও-তে ফের ভাইরাল শোভন-বৈশাখী। এমনিতেই রাজনৈতিক ময়দান থেকে সহস্র কোটি দূরে চলে গিয়েছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক। না বিজেপি না তৃণমূল কোথাও কল্কে পাচ্ছেন না শোভন। এর মাঝেই প্রচারের আলোতে থাকতে নিজের বিশেষ বান্ধবীকে নিয়ে প্রেমের ভিডিও বানিয়েছেন বিশেষ এক বাংলা সংবাদমাধ্যমের জন্য।

এর আগে দুর্গাপুজোর মাসে এইভাবেই একাধিক বাংলা চ্যানেলের জন্য প্রমোশনাল ভিডিও বানিয়েছিলেন শোভন-বৈশাখী। রাজ্য রাজনীতিতে কল্কে না পেয়ে প্রচারের আলোতে আসতেই এই কর্মকান্ড দুই যুগলের। শোভন-বৈশাখীর এবারের ভিডিওতে গান হিসেবে ব্যবহার করা হয়েছে ‘বাবা, বেবি ও…’- ছবির ‘এই মায়াবী চাঁদের রাতে’। প্রবাসী বাঙালি চমক হাসান ও ফিরোজা বহ্নি এই গানের গীতিকার ও সুরকার। গানে শোনা যাবে চমক হাসান, ইক্সিতা মুখোপাধ্যায়, হেমলতা চক্রবর্তী ও বর্ণমালার কন্ঠ। যিশু ও সোলাঙ্কির অনস্ক্রিন কেমিস্ট্রির দেখা মিলেছে এই গানের মাধ্যমে। বড়পর্দায় রমরমিয়ে চলছে এই ছবি। সেই ছবির গান ব্যবহার করেই নিজেদের প্রেম জাহির করেছেন শোভন-বৈশাখী।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের