ভোররাতে নিউটাউনের রাস্তার ধারে মিলল টোটো চালকের রক্তাক্ত দেহ

সোমবার (৩১ মার্চ) ভোররাতে নিউটাউনের ১৪ নং ট্যাঙ্কের কাছে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ভয়াবহ কাণ্ড! আবারও শিরোনামে নিউটাউন। সোমবার (৩১ মার্চ) ভোররাতে নিউটাউনের ১৪ নং ট্যাঙ্কের কাছে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় ইকো পার্ক থানার পুলিশ। এবং তাঁরা রক্তাক্ত দেহটি উদ্ধার করে চিনারপার্কের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্মরত চিকিৎসকে রা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে দেহটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, দেহটি স্থানীয় এক টোটো চালকের। তাঁর নাম সুশান্ত ঘোষ।

বাড়ি রাজারহাট রিকজোয়ানি মাঝের হাট পাড়ায়। সুশান্তের পরিবার সূত্রের খবর, পেশায় একজন গাড়ির চালক ছিলেন সুশান্ত। কিন্তু বাড়তি রোজগারের আশায় প্রায়শই টোটো নিয়ে বেরিয়ে পড়ত সে। রবিবারও বাড়তি আয়ের জন্যে টোটো নিয়ে বেরিয়ে গিয়েছিলেন সুশান্ত। তারপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেকবার ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি সুশান্তের। এরপরেও মৃত্যুর খবর পেলেন পরিবার।

তবে একজন টোটো চালককে কেন খুন করা হবে, কার রোষ থাকতে পারে তাঁর উপর, তা নিয়েই ধন্দে পুলিশ! এ নিয়ে সুশান্তের পরিবারের এক সদস্য জানিয়েছেন, অনেকদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন এবং টাকাপয়সার লেনদেনে ভুগছিলেন সুশান্ত। আর সেই কারণেই খুন বলে দাবি তাঁর। পুলিশের অনুমান, সুশান্তকে কুপিয়ে খুন করা হয়েছে। ভারী কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে সুশান্তকে। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এবং তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। প্রাথমিক অনুমান, একজন মহিলার সঙ্গে টোটো চালকের অবৈধ সম্পর্ক ছিল, সেই কারণেই গভীর ষড়যন্ত্র করে তাঁকে মেরে ফেলে হয়েছে বলে ধারণা।

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত