শিক্ষক নিয়োগে নথি যাচাইয়ের পর বাতিল আরও ৩০১ নাম

Share:

নিজস্ব প্রতিনিধি : একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ের সময় আরও ৩০১ জনের নাম বাতিল করল SSC।  শিক্ষকতার অভিজ্ঞতায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে নামগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। আগে ১০৬ জনের নাম বাতিল করা হয়েছিল। এবার বাতিল হল আরও নাম।

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ফলপ্রকাশের পরে ইন্টারভিউর তালিকায় রয়েছে ২০ হাজার প্রার্থী। ১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে নথি যাচাইয়ের (Document Verication) কাজ। সকলেই নিজের নথি নিয়ে হাজির হচ্ছেন এসএসসি দফতরে (SSC)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা আসছেন নথি যাচাই করাতে। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নথি যাচাইয়ের কাজ। প্রতিদিনই হাজার থেকে দেড় হাজার জনকে ডাকা হচ্ছে বলে সূত্রের খবর। দুই হাফে এই নথি যাচাইপর্ব চলছে। এই যাচাইপর্বেই সমস্যা। নথি যাচাই করতে গিয়ে ধরা পড়ছে অনেক ভুলভ্রান্তি। অনেক ভুয়ো নথি। সোমবার রাতে নথি যাচাই পর্বে একাধিক বিষয় মিলিয়ে ৩০১ জন চাকরিপ্রার্থীর নাম বাতিল করা হয়েছে।

SSC যে চালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় রয়েছে বাংলায় ৩৩জন, ইংরেজিতে ৭৩জন, বাণিজ্যে ৬৩জন, রাষ্ট্রবিজ্ঞানে ১২৪ জন, কম্পিউটারে ৩৩, ইতিহাসে ৮১ জন। এদের সকলেরই অভিজ্ঞতার ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকজন নথি যাচাইয়ের সময় হাজির ছিলেন না। জানা গিয়েছে, আবেদন জমা করার সময় অনেকেই ভুল তথ্য দিয়েছে। নথি যাচাই করার সময় তাঁরা সঠিক নথি দেখাতে পারেননি। ফলে যে অতিরিক্ত ১০ নম্বর পাওয়া গিয়েছে, সেটাও বাতিল হয়েছে। ফলে অনেকেই কাট অফ মার্কসে পৌঁছতে পারেনি।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের