প্রশ্ন সহজ, নির্বিঘ্নে শেষ হল এসএসসি পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ৯ বছর পর রাজ্যে হল এসএসসি। নির্বিঘ্নেই হল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। প্রশ্নপত্র সহজ এসেছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। চলতি বছর নবম দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল ৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশে শুধু যোগ্য চাকরিহারা এবং নতুন পরীক্ষার্থীরা এবার পরীক্ষা দিলেন। ৯০ মিনিট ধরে চলে পরীক্ষা। ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হল। ভিনরাজ্যের পরীক্ষার্থীরাও পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত পরীষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার্থীরা জানিয়েছেন প্রশ্ন সহজ আসায় পরীক্ষা ভাল হয়েছে। এবারের নিয়োগ দুর্নীতিমুক্তভাবে হবে বলেই আশাবাদী সকলে।

ভিনরাজ্যের পরীক্ষার্থীরাও পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার্থীরা জানিয়েছেন প্রশ্ন সহজ আসায় পরীক্ষা ভাল হয়েছে। এবারের নিয়োগ দুর্নীতিমুক্তভাবে হবে বলেই আশাবাদী নতুন পরীক্ষার্থীরা। বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়। পরীক্ষার্থীদের বেশিরভাগকেই হাসিমুখে বেরোতে দেখা গিয়েছে। তবে যোগ্য পরীক্ষার্থীরা এখনও ঠিক বিশ্বাস করতে পারছেন না আদৌ তাঁদের চাকরি ফিরবে কিনা।

রাজ্যের মোট ৬৩৬ টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলেছে পরীক্ষা। সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে চলে আসতে বলা হয়েছিল। কলকাতায় ৪১ টি কেন্দ্রে হয়েছে পরীক্ষা। এই সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পরীক্ষা কেন্দ্রগুলোকে। নির্বাচন স্বচ্ছ করার জন্য প্রস্তুত ছিল প্রশাসন। প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্বভার দেওয়া হয়েছিল।

বজ্র আঁটুনির মধ্য দিয়েই শেষ হল পরীক্ষা। কিন্তু চাকরিহারা যোগ্য শিক্ষকরা এই এসএসসি পরীক্ষা দিতে রাজি নন তা প্রথম থেকেই জানিয়েছিলেন। তাঁদের মুখ চিন্ময় মণ্ডল  সংবাদমাধ্যমের সামনে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে জানিয়েছিলেন, “ এই পরীক্ষা সম্পূর্ণ বিভীষিকাময়। এই পরীক্ষায় যোগ্য চাকরিহারাদের সঙ্গে নতুনরাও পরীক্ষায় বসছে। ফলে কোথাও গিয়ে একটা অসম লড়াই চলছে। যারা সদ্য আপার প্রাইমারির শিক্ষক হয়েছেন তাঁরাই ইনভিজিলেটর হিসাবে কাজ করবেন। এটা সত্যিই হতাশার। আমাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।” তিনি কালো পোশাক পরে পরীক্ষা দিতে গিয়েছিলেন। অনেক চাকরিহারা যোগ্য পরীক্ষার্থী এদিন পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন কালো পোশাক ও কালো ব্যাজ পরে।

পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে চিন্ময় বলেন, “সবাই বলছে পরীক্ষা ভালই হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এ রাজ্যে পরীক্ষা হলে দু তিন বছর পরে জানা যায় কোনটা স্বচ্ছতা আর কোনটা অস্বচ্ছ। আজকে পরীক্ষা দিলাম যোগ্য হিসাবে, আবার পরীক্ষায় বসতে হল- এটা আমাদের দুর্ভাগ্য। আগামী দিন জানা যাবে কোনটা স্বচ্ছ কোনটা অস্বচ্ছ। কালো টি শার্ট পড়ে পরীক্ষা দিতে এসেছি। এটিই আমাদের প্রতিবাদের ভাষা।”

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের