মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

ভোজন রসিকদের জন্যে সুখবর! রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার মিলিনিয়াম পার্কে আয়োজিত হয়েছে ফুড ফেস্টিভ্যাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোজন রসিকদের জন্যে সুখবর! রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার মিলিনিয়াম পার্কে আয়োজিত হয়েছে ফুড ফেস্টিভ্যাল। স্বাধীনতা দিবস উপলক্ষে, আজ, ১৫ অগস্ট বিকেল ৪ টে থেকে শুরু হবে এই ফেস্টিভ্যাল। চলবে আগামিকাল তথা ১৬ অগস্ট পর্যন্ত। রাজ্য সরকারের পর্যটন দফতর এই উৎসবের আয়োজন করেছে। গতকাল তথা শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছিল। রাত ১১ টা পর্যন্ত চলবে এই উৎসব।

‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ প্রোগ্রামের অধীনে রাজ্য সরকারের পর্যটন বিভাগ এই উৎসবের আয়োজন করছে। তবে খাবারের মেলায় কী কী ধরনের খাবার থাকবে, কোন কোন দেশের খাবার থাকবে, এ সব বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, ইলিশ মাছের রকমারি রেসিপি থাকবে। যদিও কলকাতায় খাদ্য মেলার আয়োজন এই প্রথম নয়। আর আগেও রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। তৃণমূল জমানায় সল্টলেকে আয়োজন করা হয়েছিল ‘আহারে বাংলা’। যেখানে বিভিন্ন দেশের রকবারের খাবারের স্টল বসেছিল। তাতে খাদ্যপ্রেমী বাঙালি প্রায় প্রতিদিনই ভিড় জমিয়েছিল। বিভিন্ন দেশের খাবারের পাশাপাশি পুরোনো দিনের বাঙালি খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। সাতদিন জুড়ে সেই উৎসব চলেছে।

প্রাণীসম্পদ বিকাশ বিভাগ-সহ বিভিন্ন দফতরের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হত। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্ক এবং নিউটাউন মেলা প্রাঙ্গণের মাঠে এই মেলা বসত। তবে এ বছর রাজ্যের নতুন সরকারের ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। বিজেপির উদ্যোগে প্রথম এই মেলার আয়োজন করা হচ্ছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর