স্বাস্থ্যসাথীতে Operation, কড়া সিদ্ধান্ত মমতা প্রশাসনের

স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হয়ে সেখান থেকে কোনও অপারেশন করাতে চাইলে বেশ কিছু নিয়ম মানতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসাথী কার্ডের(Sasthsathi Card) মাধ্যমে হাসপাতালে ভর্তি হয়ে Operation করানোর ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসন। কার্যত স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনিয়ম বন্ধ করতেই এই কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর(West Bengal State Health Department)। শুধু কড়া পদক্ষেপই নিয়েই ক্ষান্ত হয়নি রাজ্য সরকার, প্রতিটি জেলা প্রশাসনকে তা জানিয়ে দেওয়াও হয়েছে। বলে দেওয়া হয়েছে, এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে যারা বেসরকারি হাসপাতালে বা নার্সিংহোমে(Private Hospitals and Nurshing Homes) ভর্তি হবেন এবং Operation করাবেন তাঁদের ক্ষেত্রে Operation শুরু এবং শেষের সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। কোন চিকিৎসক Operation করেছেন তাঁর নাম সরকারকে জানাতে হবে। চিকিৎসকদের চেকিং সময়ও রেজিস্টারে উল্লেখ থাকতে হবে। রোগীদের মোবাইল নম্বর নথিতে দিতে হবে। প্রয়োজনে একাধিক নম্বর দিতে হবে। বিল নিয়ে কোনও সন্দেহ হলে স্বাস্থ্য দপ্তরের কর্তারা সরাসরি রোগীদের সঙ্গে কথা বলবেন। এই সব না করলে ওই Operation’র জন্য সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিল আটকে দেওয়া হবে।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচন কার্যত Acid Test, মানছেন বঙ্গ বিজেপির নেতারা

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা সংক্রান্ত বিষয়টি দেখার জন্য রাজ্যের পাশাপাশি এবার থেকে জেলাতেও টিম থাকবে। কোনও কারণ ছাড়া হাসপাতাল বা নার্সিংহোম রোগীদের ফিরিয়ে দিলে মোটা টাকা জরিমানা করা হবে ওই সব হাসপাতাল ও নার্সিংহোমকে। এই নিয়ম আগেও চালু ছিল। কিন্তু এতদিন কড়াকড়ি করা হতো না। কিন্তু এবার থেকে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও অনেক সময় রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। রোগীদের ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া অপরাধ। তা কখনই বরদাস্ত করা হবে না। পাশাপাশি দেখা যাচ্ছে একশ্রেনীর রোগীদের ভুল বুঝিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এই বিষয়টি আধিকারিকরা গুরুত্ব দিয়ে দেখবেন। কিছু কিছু নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে অতিরিক্ত টাকা আদায় করে। এরকম কোনও অভিযোগ পাওয়া গেলে আধিকারিকরা তদন্ত করবেন। প্যাকেজের বাইরে অতিরিক্ত বিল পাঠানো যাবে না বলেও স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন রানিগঞ্জ বাইপাস নির্মাণে মোদি সরকারের বরাদ্দ ৪১০ কোটি টাকা

একই সঙ্গে জানা গিয়েছে, এবার থেকে চিকিৎসকদের ‘ব্লকিং’ এবং ‘ডিসচার্জ’ সার্টিফিকেটে সই থাকা বাধ্যতামূলক করা হয়েছে। রোগীদের কী কী ইনজেকশন দেওয়া হচ্ছে সেটাও নথিতে উল্লেখ করতে হবে। চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে রোগীদের এসএমএস পাঠিয়ে সতর্ক করতে হবে। কোনও কোনও নার্সিংহোম কর্তৃপক্ষ অপরেশন না করেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা হাতিয়েছে। এমন অভিযোগও সংশ্লিষ্ট দফতরে জমা পড়েছে। এসব কারণেই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর