আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিড ডে মিল প্রকল্পে রাঁধুনিদের আর্থিক অনুদান বাড়াল রাজ্য

নিজস্ব প্রতিনিধি : মিড মিল প্রকল্পে রান্না করা খাবার দেওয়ার জন্য কুক কাম হেল্পার নিয়োগ করেছে রাজ্য সরকার। এর জন্য রাজ্যের তরফে আর্থিক অনুদান দেওয়া হয়। এবারের প্রস্তাবিত বাজেটে সেই সব রাঁধুনিদের আর্থিক অনুদানের পরিমাণ বাড়ানো হল।

এখন মিড ডে মিল কর্মসূচিতে এই সব রাঁধুনিদের মাসে হাজার টাকা করে দশ মাস দেওয়া হয়। এবারের প্রস্তাবিত বাজেটে সেই আর্থিক অনুদানের পরিমাণ বাড়ানো হল। এবারে আরও ৫০০ টাকা বাড়ানো হল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে দুই লক্ষ ৩০ হাজার মানুষ উপকৃত হবেন। এই খাতে রাজ্য সরকারের তরফে ১৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও এই মিড ডে প্রকল্পের আওতায় থাকা রাঁধুনিদের আর্থিক অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছিল। ৫০০ টাকা বাড়ানো হয়েছিল। এবার আরও পাঁচশো টাকা বাড়ানো হল। আগে মিড ডে মিল প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা আদায়ের জন্য সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া টাকা আদায় করার জন্য ধর্নায় বসেছিলেন তিনি। রাজ্য সরকারের এই আন্দোলনের মুখে পড়েই মিড ডে মিল প্রকল্পে টাকা পাঠানোর কথা জানিয়েছিল কেন্দ্র। গত বছর রাজ্যের বকেয়া ৬৩৮ কোটি টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ইতিমধ্যে মিড ডে মিল প্রকল্পে কেন্দ্রের পাঠানো টাকা ঠিকমতো খরচ করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখে কেন্দ্রের প্রতিনিধি দলটি।

 

 

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ