ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র ভোট করতে হবে এই নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে এক অদ্ভুত দাবি করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ভোট করতে আগ্রহী রাজ্য, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজেরাই ভোট করতে আগ্রহ দেখায়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার পরেই বাংলার প্রায় ৩৬৫টি কলেজ এবং ১০টি বিশ্ববিদ্যালয়কে সংশ্লিষ্ট মামলায় পক্ষ করার নির্দেশ দিল বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ।

বহুদিন ধরে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণকাণ্ডের পর এই নিয়ে বিস্তর আলোচনা হয়। নানারকম আলোচনা সমালোচনার শেশ পর্যন্ত হাইকোর্টে পৌঁছায়। সেখানে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ছাত্র ভোট করতে কোথাও বাধা দেয়নি রাজ্য। এমনকি ভোট করানোর জন্য সার্কুলার পর্যন্ত জারি করা হয়েছিল। কিন্তু কলেজগুলি কোনও উদ্যোগ নেয়নি।”

মামলাকারীদের হয়ে আবার সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন কোন কোন কলেজ এবং বিশ্ববিদ্যালয় এমনটা করছে সেই সম্পর্কে সঠিক তথ্য দিক রাজ্য সরকার। আর সেই সমস্ত তথ্য আদালতের উচিত রেকর্ড করা। প্রবীণ আইনজীবীর বক্তব্য, রাজ্যে ভোট করানোর দায়িত্ব সরকারের, সরকার যদি ভোট করাতে না পারে তাহলে‌ তার জন্য সরকারকেই দায়ী থাকতে হবে

উভয়পক্ষের সওয়াল জবাব শেষে হাইকোর্ট নির্দেশ দেয় যে এই মামলায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে পক্ষ করে মামলার সঙ্গে যুক্ত করতে হবে। আগামী নভেম্বর মাসে এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, ছাত্র সংসদের নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা প্রথম দায়ের করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি হলফনামা দিয়ে রীতিমতো বলেছিলেন যে রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে কোন ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজে দীর্ঘদিন ধরে নির্বাচন স্থগিত হয়ে রয়েছে। ফলে ওই সমস্ত বিশ্ববিদ্যালয় কোনরকম কার্যকর ছাত্র সংসদ নেই।

তারপরেই রাজ্যে উচ্চশিক্ষা দফতরকে হাইকোর্ট নির্দেশ দেয় যে, সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র সংসদ নেই অথবা সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি এমন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ করে রাখতে হবে। শুধুমাত্র রেজিস্ট্রার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনও ছাত্র-ছাত্রী ইউনিয়ন রুমে প্রবেশ করতে পারবেন না। কোনও ছাত্র-ছাত্রী যদি স্টুডেন্ট ইউনিয়ন রুমে প্রবেশ করতে চান তাহলে তার জন্য আগে লিখিতভাবে জানাতে হবে।

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির