লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের ব্যয় সাড়ে ২২ হাজার কোটি

সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সংখ্যাটা হল ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১ জন। বছরে খরচ হচ্ছে ১৩ হাজার ২০০ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার(Lakhir Bhandar) প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকেই এই প্রকল্পের অধীনে মাসিক টাকা পাচ্ছেন রাজ্যের মহিলারা। তপশিলী জাতি, তপশিলী উপজাতি ও অনান্য অনগ্রসর শ্রেনীর মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে পান। বাকিরা পান ৫০০ টাকা করে। সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের(Consumers) সংখ্যাটা হল ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১ জন। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে বিপুল টাকাও খরচ হয়েছে রাজ্য সরকারের। শুক্রবার রাজ্য বিধানসভায়(West Bengal State Legislative Assembly) প্রশ্নোত্তর পর্বে এই সংক্রান্ত তথ্য দিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা(Sashi Panja)। তিনি জানিয়েছেন, এখনও অবধি সরকারের কোষাগার থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ায় খরচ হয়েছে প্রায় ২২ হাজার ৪৯ কোটি টাকা। এছাড়াও সরকারের আরএক প্রকল্প রূপশ্রীতে খরচ হয়েছে ৪ হাজার ১২৬ কোটি টাকা। যা ২০১৮ সাল থেকে চলছে।

চলতি বছরের এপ্রিল মাসেই জানা গিয়েছিল রাজ্যে এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালাতে বছরে খরচ হচ্ছে ১৩ হাজার ২০০ কোটি টাকা। প্রতি মাসে খরচ হচ্ছে ১০৩০ কোটি টাকা। এই টাকার একটা বড় অংশই ফেরত আসছে রাজ্যের বাজারে। যার জেরে আমজনতার কেনাকাটার পরিমাণ বেড়েছে। বাজার তেজি হয়েছে। গ্রাম বাংলার অর্থনীতির চাকা ঘুরে চলেছে। কেন্দ্র সরকার যখন ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ রেখেছে তখন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই গ্রাম বাংলার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। মাত্র ২৫ বছর বয়স হলেই বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন। ৫৯ বছর বয়স অবধি তাঁরা সেই প্রকল্পের সুযোগ নিতে পারেন। ৬০ বছর বয়স হলেই তাঁদের নাম রাজ্য সরকারের নিজস্ব বার্ধক্য ভাতা প্রকল্প ‘জয় বাংলা’-তে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই সূত্রে লক্ষ্মীর ভাণ্ডারের সব উপভোক্তাই ৬০ বছর বয়স থেকে প্রতি মাসে ১০০০ টাকা করেই পারবেন। তখন আর সাধারন ঘরের মহিলাদের সঙ্গে তপশিলী জাতি, তপশিলী উপজাতি ও অনান্য অনগ্রসর শ্রেনীর মহিলাদের কোনও ফারাক থাকবে না।

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! পুলিশের জালে কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের