আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গভূষণ প্রাপ্ত চিকিৎসকের বাড়িতে বড়সড় চুরি, সোশ্যাল মিডিয়ায় জানালেন ‘হতাশা’

নিজস্ব প্রতিনিধি: বঙ্গভূষণ (BANGA BHUSHAN) সম্মান পেয়েছিলেন চিকিৎসক যোগীরাজ রায় (DR. YOGIRAJ RAY)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মান তুলে দিয়েছিলেন তাঁর হাতে। প্রখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ এই চিকিৎসকের ফ্ল্যাট নাগেরবাজার থানার প্রফুল্লকাননে। তাঁর ফ্ল্যাট থেকে চুরি হয়ে গিয়েছে, বহুমূল্যবান ঘরসাজানোর সামগ্রী। এই ঘটনায় শোক গ্রাস করেছে তাঁকে। তিনি হতাশা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, সম্প্রতি এই ফ্ল্যাট কিনেছিলেন চিকিৎসক। বেশি খরচ হলেও মনের মত করে সাজাতে সিদ্ধান্ত নিয়েছিলেন, ইন্টিরিয়র ডেকরেশনের। একটু একটু করে সাজাচ্ছিলেন ‘ঠিকানা’। জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল চত্বর থেকে নিজে গিয়ে কিনে আনতেন ঘর সাজানোর দ্রব্য। বৃহস্পতিবার তিনি দেখতে পান, সেই সব সামগ্রী উধাও। আর তারপরেই তিনি লিখিত অভিযোগ দায়ের করেন নাগেরবাজার থানায়। জানা গিয়েছে, সামগ্রী ছিল প্রায় ৫০ হাজার টাকার। চিকিৎসক নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, সকালে তিনি দেখতে পান ফ্ল্যাটের জন্য কেনা বাথরুমের বিভিন্ন দ্রব্য চুরি হয়ে গিয়েছে। লিখেছেন, শখের জিনিসগুলি তিনি কিনেছিলেন কলেজস্ট্রিট থেকে। এও লেখেন, ‘থানার বাবুরা’ ঘুরে গিয়েছেন। তবে খোয়া যাওয়া জিনিস তিনি আদৌ ফিরে পাবেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

চিকিৎসক জানতে পেরেছেন, এই অঞ্চলে না কি এমনটা হয়ে থাকে। উল্লেখ্য, বেলেঘাটা আইডিতে কোভিড রোগীদের শুশ্রূষার গুরুভার ছিল তাঁর কাঁধেই। তিনি ছিলেন, করোনা ট্রিটমেন্ট প্রোটোকল কমিটিতেও। চিকিৎসক বলেন, অনেক লড়াই করার পর এগুলো কিনেছিলেন তিনি। তাই শখের জিনিস যাওয়াতে তিনি শোকগ্রস্থ।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ