মমতার হাত ধরে বাংলায় চালু Student Internship Scheme

মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা Student Internship Scheme'র মাধ্যমে হাতেকলমে সরকারি নানা দফতর ও কার্যালয়ে কাজ শিখতে পারবেন বাংলার পড়ুয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে তরুণ প্রজন্মকে বেশ কয়েক কদম এগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ সোমবার সকালে গঙ্গাসাগরের দিকে পা বাড়ানোর আগে মুখ্যমন্ত্রী কলকাতার আলিপুরে ধন্যধান্য অডিটোরিয়ামে গিয়েছিলেন Students Week’র সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকেই এদিন তিনি চালু করে দিলেন রাজ্যের নতুন প্রকল্প Student Internship Scheme। এই প্রকল্পের মাধ্যমে হাতেকলমে সরকারি নানা দফতর ও কার্যালয়ে কাজ শিখতে পারবেন বাংলার পড়ুয়ারা। এই প্রকল্পের অন্তর্ভুক্ত Intern-রা বেতনের পরিবর্তে পাবেন প্রতি মাসে ১০ হাজার টাকা করে Stipend। স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলেই Student Internship Scheme’র জন্য আবেদন জানানো যাবে। সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে সরকারি দফতর ছাড়াও বিডিও অফিস, পঞ্চায়েত সমিতির অফিস, পুসভা বা পুরনিগমের অফিস, জেলা পরিষদ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হাতেকলমে শেখা যাবে।  

এদিনের অনুষ্ঠান থেকে Student Internship Scheme প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবেন। এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে এই Internship দেওয়া হবে। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে। এভাবে গ্রাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা। দক্ষতার সঙ্গে কাজ করতে পারলে সরকার তাঁদের আরও দীর্ঘ মেয়াদ ধরে কাজ করার সুযোগ দিতে পারে। আমি চাই যৌবন অবস্থা থেকেই সরকারি কাজের প্রশিক্ষণ নিতে শিখুক তরুণ প্রজন্ম।’ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানান, তাঁর সরকারের আমলে এখনও পর্যন্ত ৯ লাখের বেশি পড়ুয়া ট্যাব পেয়েছে। ১ কোটি ১৫ লক্ষ পড়ুয়া সবুজসাথী সাইকেল পেয়েছে। ৮৬ লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রী পাচ্ছে। রাজ্যে বাংলার পাশাপাশি সাওতালি, উর্দু ও রাজবংশী ভাষাতেও পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, বামেরা স্কুল থেকে ইংরেজি তুলে দিয়ে যে ভুল করেছিল তা শুধরে এই সরকারের আমলে বহু ইংরেজি মাধ্যম স্কুল চালু করা হয়েছে।

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা