আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

নিজস্ব প্রতিনিধি: অবশেষে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সুজিত বসু। শুক্রবার (১ মে), ১০ টা ২৬ নাগাদ সিজিও কমপ্লেক্সে এসেছেন তিনি। এর আগে তাঁকে তিনবার নোটিশ পাঠানো হলেও প্রচারে ব্যস্ত থাকার জন্য হাজিরা দিতে পারেননি তিনি। তবে, বাবার হয়ে তখন সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন পুত্র সমুদ্র বসু।

২০২৩ সালে পুর নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় সুজিত বসুর। সিবিআই সে বিষয়ে এফআইআর করে তদন্তে তাঁর বাড়ি থেকে কিছু নথিও উদ্ধার করেছিল। পাশাপাশি সুজিত বসুর অফিস এবং তাঁর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালানো হয়েছিল। পুরনিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে চলতি বছর তাঁকে একাধিকবার সমন পাঠিয়েছে ইডি। কিন্তু তিনি নির্বাচনের কাজে যুক্ত থাকায় হাজিরা দিতে পারেননি। ছেলেকে পাঠিয়েছিলেন ইডি দফতরে।

তারপর ফের গত ২১ এপ্রিল সমন পাঠানো হয়েছে ২৪ এপ্রিল হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজিত বসু। বিচারপতি কৃষ্ণা রাও সব পক্ষের বক্তব্য শোনার পর সুজিত বসুকে ১ মে সকালে ইডি দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন। সেই মতো এদিন সিজিওতে হাজিরা দেন সুজিত বসু।  

পাশাপাশি একই মামলায় তৃতীয়বার তলব করা হয় মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী রথীন ঘোষকে। তিনিও প্রচারে ব্যস্ত থাকায়, ভোটের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। শুধু রথীন ঘোষ বা সুজিত বসুই নন, তৃণমূলের আরেক হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমারকেও ইডি তলব করেছিল। তিনি অবশ্য সল্টেলেকের দপ্তরে গিয়ে দেখা করেছেন, জমা দিয়েছেন নথিপত্র।

Published by:

Share Link:

More Releted News:

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

প্রবল ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা, ভোটগণনার দিনেও দুর্যোগের সম্ভাবনা

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ