এই মুহূর্তে




রবিবারের শীতের দুপুরে কলকাতার ফুটপাতে পথ শিশুদের ‘ক্রিসমাস মার্কেট’

নিজস্ব প্রতিনিধি: রবিবার দক্ষিণ কলকাতার সার্দান এভিনিউয়ের ফুটপাতে কচিকাঁচাদের হই- হট্টগোলে জমে উঠল বড়দিনের বাজার।ফুটপাতে পঞ্চম বছরে পা দিল শিশুদের বড়দিনের বাজার(X- Mas Market)। মাথায় ক্রিসমাসের টুপি পরে একে অপরের হাত ধরে দেদার ছবি তুলল কচিকাঁচারা। বাজলো বড়দিনের গান।বিগত পাঁচ বছর ধরে পথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছেন দক্ষিণ কলকাতার বাসিন্দা মিত্রবিন্দা ঘোষ। প্রতিবছর বড়দিনের প্রাক্কালে সাদার্ন এভিনিউয়ে অনুষ্ঠিত হয় বড়দিনের এই বাজার।

ফুটপাতের শিশুরাই এই বাজারের আয়োজন করেছিল রবিবার। তাদের হাতের কাজ ছিল বাজারের অন্যতম আকর্ষণ। পথ চলতি মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতন। মিত্রবিন্দা ঘোষ জানান, “এই বাজারের ফলে পথ শিশুদের মধ্যে কনফিডেন্স আসবে। যা আগামীদিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ওদের”। শুধু তাই নয়, পথশিশুদের উপহার দেওয়া হয়নানা ধরণের।বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে গো এস ইউ লাইক এর মতন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিশা বোস। হাতের তৈরি জিনিস কিনতে ভিড় জমিয়েছেন পথ চলতি সাধারন মানুষ। রাসবিহারী, সাদার্ন এভিনিউ অঞ্চলের সমস্ত পথ শিশুদের নিয়ে প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই ক্রিসমাস মার্কেট।

এদিকে,বরানগরের শিক্ষিকার  মৃত্যুতে, দোষীদের উপযুক্ত শাস্তির অভিযোগ তুলে, অবরোধ ডানলপ মোড়।যতক্ষণ না সঠিক তদন্ত এবং বিচার হবে ততক্ষণ পর্যন্ত মৃত শিক্ষিকার দেহ সৎকার করা হবে না।গত ৫ই ডিসেম্বর  বরানগর(Baranagar) একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ফেসবুকে ভুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্তার অভিযোগ তুলে আত্মঘাতী হন।আর তারপর তার পরিবার এবং আত্মীয়রা দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।আর রবিবার ডানলপ মোড়(Dunlop Crossing) অবরোধ করে  দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে মৃত শিক্ষিকার পরিবার ও আত্মীয় পরিজনেরা।তাদের অভিযোগ, বর্তমানে স্কুলের প্রিন্সিপাল -এর নেতৃত্বে চলতো থ্রেট কালচার।অবিলম্বে তার শাস্তির দাবি করে । যতক্ষণ না শাস্তি হবে অবরোধ উঠবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

বাতিল ইন্ডিগো ফ্লাইট, রাতভর ৮০০ কিমি গাড়ি চালিয়ে ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বাবা

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

৩২ ঘন্টার চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেল না রাজশাহীতে ৪০ ফুট কুয়োয় পড়ে যাওয়া শিশুকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ