অভিষেক ও রুজিরার বিরুদ্ধে Look Out Notice প্রত্যাহারের সুপ্রিম নির্দেশ

অভিষেক ও রুজিরার বিরুদ্ধে ED'র জারি করা Look Out Notice এদিন প্রত্যাহার করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কার্যত মুখ পুড়ল ED'র।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ আদালতে সুপ্রিম স্বস্তি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের(Rujira Banerjee)। কেননা এদিন অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্ট(Supreme Court) নির্দেশ দিয়েছে তাঁদের দুইজনের বিরুদ্ধে Enforcement Directorate বা ED যে Look Out Notice জারি করেছে তা তাঁদের প্রত্যাহার করে নিতে হবে। তবে এবার থেকে বিদেশযাত্রার সাত দিন আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হবে অভিষেক-রুজিরাকে, এমনটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জয় কিসন কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে ছিল অভিষেকের বিদেশ যাত্রা সম্পর্কীত মামলার শুনানি। সেখানেই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন অভিষেকের বিরুদ্ধে গুজব বা ভুয়ো খবর ছড়ালেই কড়া পদক্ষেপ

সুপ্রিম কোর্টে এদিন ED’র আইনজীবী এস ভি রাজু বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রভাবশালী, ক্ষমতাশালী সাংসদ। প্রায়ই দিল্লিতে আসেন, তাহলে ED অফিসে এসে জেরায় অংশ নিতে সমস্যা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। আর এই অভিযোগগুলির প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চায় ED। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায়ও কোনও বাধা নেই। ED-কে এক সপ্তাহ আগে জানালেই হবে। এরপরেই প্রয়োজনীয় পদক্ষেপ করবে ED। বিদেশযাত্রায় কোনও বাধা দেওয়া হবে না।’ একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে জেরা করা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি নয়। জেরা করা যাবে একমাত্র কলকাতাতেই। খতিয়ে দেখা হবে সিআরপিসি এবং পিএমএলএ ধারা। সমস্ত পক্ষকে জমা দিতে হবে হলফনামা। দুই মাস পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুন আসানসোল থেকে বন্দে ভারত, হাওড়া থেকে বুলেট

এই মুহূর্তে অভিষেক চোখের চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন। এই বিদেশযাত্রা নিয়ে তিনি ED এবং আদালতকে আগে থেকে জানিয়েছিলেন। আর তার পরিপ্রেক্ষিতেই এবার বড় স্বস্তি মিলল তাঁর। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানিকালে  অভিষেক-রুজিরার হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যে বিদেশ গিয়েছেন বলে জানান আইনজীবী। তা জেনে ED’র কাছে বিচারপতিদের প্রশ্ন, ‘অভিষেকের বিরুদ্ধে কি লুকআউট নোটিস আছে?’ তাতে ED’র আইনজীবী জানান, ‘শিথিল হয়েছে শর্ত।’ বিচারপতি জানান, ‘বিদেশ চলে গিয়েছেন অথচ লুক-আউট নোটিস, ব্যাপারটা পরস্পরবিরোধী।’ এরপরই বিচারপতিদের নির্দেশ, লুক-আউট নোটিস প্রত্যাহার করতে হবে।

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন