ওবিসি মামলায় রাজ্যের দ্রুত শুনানির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার। সেই সঙ্গে প্রধান বিচারপতির কাছে রাজ্যের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালতে খারিজ হয়ে গেল আর্জি। প্রধান বিচারপতি জানিয়েছেন, নির্ধারিত দিনেই মামলার শুনানি হবে। আগে কোনওভাবেই শুনানি সম্ভব নয়।

সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়াভাবে তা সম্ভব হয়নি। পরে আদালত থেকে জানানো হয় এই মামলার শুনানি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এতে তো রাজ্যের মাথায় হাত। ফলে বঙ্গ সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় ওবিসি নিয়ে দ্রুত শুনানির। বলা হয় শুনানি কিছু আগে হলে রাজ্যের সুবিধা হয়।  শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সবই শোনেন।

সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী জানান, ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে বর্তমানে নানারকমের জটিলতার সৃষ্টি হয়েছে। একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সব নির্দেশ পালন করতে গেলে আরও দেরি হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি করা হোক।

রাজ্যের আইনজীবীর আর্জি জানিয়ে বলেছিলেন আগামী বৃহস্পতিবার অথবা সোমবার মামলার শুনানি করা হোক। কিন্তু আইনজীবীর আর্জি শোনেননি প্রধান বিচারপতি। তিনি বলে দেন, আদালত থেকে শুনানির জন্য যে দিন ধার্য করা হয়েছে সেই দিনই মামলা হবে। তার আগে নয়। তাই যে মামলা তালিকা তৈরি হয়েছিল আগে সেটা থেকে বাদ যাবে না। নতুন করে তালিকাও তৈরি করা হবে না। নির্দিষ্ট দিনেই ওই মামলার শুনানি হবে।

সঠিক পন্থা মেনে রাজ্যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়নি, এই অভিযোগ এনে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। ২০২৪ সালের ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে উচ্চ আদালত ২০১০ সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। ফলে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। একইসঙ্গে রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। এদিকে রাজ্যে বড় সংখ্যায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন ওবিসি সার্টিফিকের্ট সংক্রান্ত সমস্যা মিটে গেলেই পশ্চিমববঙ্গে ২-৩ লক্ষ পর্যন্ত কর্মসংস্থান হবে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার