বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া একটি সাক্ষাৎকার নিয়ে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে অভিষেকের স্বস্তির মেয়াদও বাড়ালো।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার প্রথম সারির একটি সংবাদমাধ্যমে কলকাতা হাইকোর্টের(Clacutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Justice Abhijit Gangopadhay) দেওয়া একটি সাক্ষাৎকার নিয়ে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট(Supreme Court)। সেই হলফনামা চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের কাছ থেকে। সোমবার তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির সওয়ালের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী শুক্রবারের মধ্যে সেই হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ওই দিনই এ নিয়ে পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন হলদিয়া ও হরিণঘাটায় নতুন শিল্পতালুক, সিঙ্গুরে পাইকারি বাজার

২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম বার কোনও টিভি চ্যানেলে দীর্ঘ সাক্ষাৎকার দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তত দিনে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়েছেন তিনি। ওই আলাপচারিতায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের ছোটবেলা থেকে এসএসসি মামলা— বিভিন্ন প্রসঙ্গে মন্তব্য করেন। এদিন সুপ্রিম কোর্টে ওই সাক্ষাৎকারের বিষয় উত্থাপন করেন অভিষেকের আইনজীবী। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘ওই ইন্টারভিউতে কী রয়েছে, তা আমাদের দেখা দরকার।’ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এবং বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জানিয়েছিলেন, কুন্তল ঘোষের চিঠির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই নির্দেশেও অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবার ছিল ওই মামলার শুনানি।

আরও পড়ুন ফিরহাদেই আস্থা মমতার, পাঠাচ্ছেন মানুষের ক্ষোভ-বিক্ষোভ শুনতে

এদিন সুপ্রিম কোর্ট শুধু যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সাক্ষাৎকার নিয়ে হলফনামা চেয়েছে তাই নয়, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার রায়ের ওপর যে স্থগিতাদেশ দিয়েছিল তার মেয়াদ এদিন আরও বাড়িয়ে দিয়েছে। এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে আগামী শুক্রবার বা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সেদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার ভিডিও দেখে সুপ্রিম কোর্ট ঠিক করবে নিয়োগ দুর্নীতির ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করতে পারবে কী পারবে না।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ