যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ হুমকি এবিভিপি’র

Share:

নিজস্ব প্রতিনিধি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার সার্জিক্যাল স্ট্রাইক করার হুঁশিয়ারি এবিভিপি’র। আগামী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বলে হুঁশিয়ারি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তারা হুঁশিয়ারি দেয় শীঘ্রই যাদবপুর বিশ্ববিদ্যালয় আরএসএসের এই ছাত্র সংগঠন অভিযান করবে। গত শনিবার শিক্ষামন্ত্রীর গাড়ি আটকানোকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সোমবার ছাত্র ও ধর্মঘটের জেরে এবিভিপি’র সমর্থকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় গেটের সামনে সন্ধ্যার পর সংঘর্ষ হয় বাম ছাত্র কর্মীদের। সোমবার সন্ধ্যার পর সেই উত্তেজনার ঘটনাকে ‘ট্রেলার ‘বলে উল্লেখ করে এবিভিপি’র(ABVP) রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার দাবি করেন, প্রয়োজনে আগামী দিনে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করবে তাদের সংগঠন।

কিন্তু কেমন হবে সেই সার্জিক্যাল স্ট্রাইক(Surgical Strike) সে নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এই ছাত্র সংগঠন। এবিভিপি’র কার্য সমিতির সদস্য শুভ্রব্রত অধিকারী জানিয়েছেন আগাম জানিয়ে তো সার্জিক্যাল স্ট্রাইক হয় না। যখন হবে সবাই টের পাবে। তাদের দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বামেদের ডেরা হতে পারে। কিন্তু গোটা দেশে এবিভিপি আছে। সবাই জানে এভিভিপি কিভাবে গণতান্ত্রিকভাবে যাদবপুরে বন্দেমাতরম ধ্বনি তুলতে হয় বাম – তৃণমূল যোগ সাজোশে চলছে এসব মানুষ ধরে ফেলেছে বলে তারা অভিযোগ করেন। তারা আরো বলেন সোমবার শান্তিপূর্ণ মিছিলে উস্কানি দিয়ে হাতাহাতি করেছে বাম ও নকশাল ছাত্রসংগঠন। জখম হয়েছেন পাঁচজন এবিভিপি সদস্য। পুলিশ যখন এবি ভিপি সদস্যদের গ্রেফতার করে। এই ঘটনায় বাম ও তৃণমূল আঁতাত প্রকাশ পেয়েছে বলে এবিভিপি’র নেতৃত্ব দাবি করে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্র ধর্মঘট ডেকে ছাত্রছাত্রী ও অভিভাবকদের অসুবিধার মধ্যে ফেলা হচ্ছে এই ঘটনার দায়ভার বাম সংগঠন কে নিতে হবে বলে এবিভিপি’র দাবী এর বিরুদ্ধে আন্দোলনে নামবে তাদের সংগঠন। যাদবপুর ক্যাম্পাসকে দেশবিরোধী ও কমিউনিস্ট প্রভাব মুক্ত করা হবে বলে তারা জানান। যাদবপুর ঋষি অরবিন্দর মাটি সেখানে যারা ছাত্রদের বিপদে চালিত করছে তাদের বিরুদ্ধে এবিপি সংগ্রাম করবে বলে ঘোষণা করা হয়। এবিভিপির যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur Univercity) ইউনিটের সভাপতি নিখিল দাস বলেন, বাম ও অতিবাম দের বিভিন্ন ক্যাম্পাসে বাঁচিয়ে রেখে অক্সিজেন সরবরাহ করছে রাজ্যের শাসক দল। এবিভিপি’র সমর্থকদের ওপর হামলা করেছে নকশালরা। সেটিং করে শিক্ষা মন্ত্রী ,অতিবাম ,বাম ও নকশালদের সঙ্গে একে অপরের পরিপূরক হতে চাইছে। এমনটা অভিযোগ করে তাদের দাবি,আর এসবের বিরুদ্ধেই এবার সার্জিক্যাল স্ট্রাইক করবে আরএসএসের(RSS) ছাত্র সংগঠন।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর