সুশান্ত ঘোষের ওপরে হামলার ঘটনায় বিহার থেকে গ্রেফতার স্কুটিচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা ও খুনের ঘটনার প্রায় ১৬ দিনের মাথায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হল আরও এক অপরাধী। পুলিশ সূত্রে খবর, বিহারের বৈশালি থেকে হামলাকারীকে গ্রেফতার করেছেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর হামলার সময় যে যুবক স্কুটিটি চালাচ্ছিল, সেই চালক ছোটু ওরফে লক্ষণ শর্মা ঘটনাস্থল  থেকে পালিয়ে যায়। পরবর্তীতে হামলাকারী যুবরাজ সিংহ, আহমেদ নামে এক ট্যাক্সি চালক এবং মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে পুলিশ গ্রেফতার করলেও কিছুতেই চালক ছোটুর সন্ধান পাচ্ছিলেন না আধিকারিকেরা। তবে বিহার পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয় এই হামলাকারীকে। এরপর তাকে স্থানীয় আদালতে পেশ করার পরে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। এখনও পর্যন্ত কাউন্সিলরের হামলার ঘটনায় গ্রেফতার ৬।

কাউন্সিলরের উপরে হামলার ঘটনার তদন্তে নেমে বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু  চৌধুরীর গ্যাংয়ের নাম সামনে উঠে আসে। টাকার বিনিময়ে সুশান্ত ঘোষকে খুনের জন্য ভাড়াটে শ্যুটারদের কলকাতায় নিয়ে আসা  হয়েছিল বলে জানতে পারে পুলিশ। ধৃত লক্ষ্মণ শর্মাও কী পাপ্পু গ্যাংয়ের সদস্য? জিজ্ঞাসাবাদ করে তা স্পষ্ট হতে চাইছে তদন্তকারীরা। পাশাপাশি কতদিন আগে সে কলকাতায় এসেছিল, কোথায় কোথায় ছিল, কাদের সঙ্গে দেখা করেছিল, তাও নিজস্ব হেফাজতে নিয়ে জানতে চাইতে পারে গোয়েন্দারা।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর সন্ধ্যের দিকে ব্যস্ত কলকাতার জমজমাট রাস্তায় বন্দুক উঁচিয়ে কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা চালায় কয়েকদিন দুষ্কৃতি। কিন্তু বন্দুক লক হয়ে যাওয়ার অল্পের জন্য বেঁচে যান তৃণমূল কাউন্সিলর। পুলিশ সূত্রে খবর,  গুলজার স্বীকার করেছে হামলার কথা। ধৃতকে জেরা করে জানা গিয়েছে, ইকবাল ও গুলজার আলাদা ব্যক্তি। ইকবাল মুঙ্গেরের বাসিন্দা। তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল জুলাই মাসে।

১০ লক্ষ টাকায় ডিল হয়। মুঙ্গের থেকে দুটি 9MM পিস্তল ও লোক পাঠায় ইকবাল। হামলার জন্য বিহার থেকে ৩ জনকে আনা হয়। এদের মধ্যে একজন মাসখানেক আগে বৈশালী থেকে কলকাতায় আসে। ১৪ নভেম্বর আরও দুই হামলাকারী বিহার থেকে রাজ্যে আসে। হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে পৌঁছনোর পর ট্যাক্সিতে করে তাদের নিয়ে যাওয়া হয় কালিন্দী হাউসিং  একটি ফ্ল্যাটে। পুলিশ সূত্রে খবর, ওই ট্যাক্সি চালক এরপর গুলজারকে নিয়ে কালিন্দীতে যায়। শ্যুটারকে হামলার ব্লু-প্রিন্ট বুঝিয়ে দেয় গুলজার। বিকেলে ট্যাক্সি চালক কালিন্দী থেকে হামলাকারীদের নিয়ে আসে পার্কসার্কাস চার নম্বর ব্রিজের কাছে। সেখানেই দুটি আগ্নেয়াস্ত্র তুলে দেয় হামলাকারীদের হাতে। স্কুটার নিয়ে এসেছিল এক যুবক। তার স্কুটারে বসিয়ে অপারেশনে পাঠানো হয় শ্যুটারকে।পিছনের ট্যাক্সিতে ছিল গুলজার। হামলার সময় একটি ঘটনাস্থলে পড়ে যায়। দ্বিতীয় পিস্তলটি ছিল স্কুটার চালকের কাছে। এদিন অস্ত্রের খোঁজে তৃণমূল কাউন্সিলরের বাড়ির কাছের খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ।  পুলিশ সূত্রে দাবি, অপারেশনের সময় ট্যাক্সি নিয়ে আহমেদ বন্ডেল গেট এলাকায় অপেক্ষায় ছিল। অপারেশনের পর হামলাকারীদের নিয়ে পালাবে এমনটাই ছিল ছক। কিন্তু মোক্ষম সময়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি না বেরোনোয় ভেস্তে যায় পরিকল্পনা।  

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি