জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের পরে আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুযোগ সুবিধা পেতে চলেছেন পশ্চিমবঙ্গবাসী। আয়ুষ্মান ভারত ও আয়ুষ্মান মন্দির নিয়ে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন, জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি করা হবে।১৪-১৫ বছরের কিশোরীদের এই টিকা দেওয়ার কথা বলা হয়েছে। আগামী ৩০ মে রাজ্যে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হবে।

বর্তমানে জরায়ুমুখ ক্যানসার বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় মহিলাদের শরীরে সর্বাধিক যে ধরনের ক্যানসার বাসা বাঁধে, তাতে একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে জরায়ুমুখ তথা সার্ভিক্যাল ক্যানসার৷ প্রতি বছর এই ক্যানসারে আক্রান্ত হন লক্ষাধিক মহিলা ৷ যার মধ্য়ে মৃত্যু হয় অনেকের৷  আর্থিক সঙ্গতি না থাকায় অনেকেই এই রোগের চিকিৎসা করাতে পারেন না। গত ফেব্রুয়ারি মাসেই দেশজুড়ে সার্ভিক্য়াল ক্যানসারের প্রতিরোধে টিকাকরণ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাতে ৭ লক্ষের বেশি টিকা দিতে চায় কেন্দ্রীয় সরকার। ১৪-১৫ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। বিধাননগর সাব ডিভিশন হাসপাতালে তিনি নিজে সেদিন হাজির থাকবেন বলেও জানিয়েছেন। ভারতের প্রায় সব রাজ্যে এই টিকাকরণের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এখন বাংলাতে সেই টিকাকরণ করা হবে।

তিনি আরও বলেছেন, ৪৬৯টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার সেন্টার তৈরি করা হবে। ব্লক হাসপাতাল থেকে ডিস্ট্রিক্ট হাসপাতাল, সাব ডিভিশনাল হাসপাতালে এই ওযুধ মিলবে। এই পরিষেবা যখন থেকে মিলতে শুরু করবে, তখন থেকে মানুষের ওষুধের খরচ কমে যাবে। ১০ গুন বেশি সুবিধা পাবে সাধারণ মানুষ। সেই সঙ্গে অমৃত প্রকল্পে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ে দুরারোগ্য ব্যধির ওষুধ বিক্রির কথা বলা হয়েছে। এদিন টিবিমুক্ত ভারতের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। 

অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল

‘বিপদ কাটেনি’, বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা, এখন কেমন আছেন?

ডিজে মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন না অভিষেক!

আপনার অনুমতি ছাড়াই ইনস্টাগ্রামের ছবি নকল করতে সক্ষম মেটার নতুন ‘MUSE IMAGE’

পুকুর থেকে উদ্ধার ৩২ বছর বয়সী নেটপ্রভাবীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ,’ ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে ফের সিঁদুরে মেঘ!

নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

রথযাত্রার দিন দৌড়ঝাঁপ নয় , আগেই বানিয়ে রাখুন এই মিষ্টিগুলি

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

‘খুনের চেষ্টা’ মামলায় অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া