বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক বিভাজনের আবহে এমন ছবি সচরাচর দেখা যায় না। কিন্তু বৃহস্পতিবার বিধানসভায় তৈরি হল ব্যতিক্রমী পরিস্থিতি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসলেন মমতাপন্থী তৃণমূলের কয়েকজন বিধায়ক। একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বিধানসভায় অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব এবং রহিম বক্সি।

রাজনৈতিক মহলের দাবি, কয়েকদিন আগে বেলেঘাটার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের গ্রেফতারিকে কেন্দ্র করেই এই আলোচনার সূত্রপাত। জানা গিয়েছে, ওই ঘটনার পর কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠিয়ে অভিযোগ করেন যে বিভিন্ন জেলায় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও প্রকৃত অপরাধের ক্ষেত্রে তাঁদের কোনও আপত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন। সূত্রের খবর, তার জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘এই হয়রানি থামানো দরকার। বহু জায়গায় নেতা, কর্মীদের উপর পুলিশি হেনস্থা হচ্ছে। এর মধ্যে সত্যিকারের অপরাধে কিছু বলার নেই। কিন্তু বহু ক্ষেত্রে রাজনৈতিক কারণ দেখা যাচ্ছে।’ সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা বার্তায় বলেছিলেন, ‘এভাবে কথা হয় না। ১৮ জুন অধিবেশন বসছে। সেদিন রাজ্যপালের ভাষণের পর মুখোমুখি কথা হতে পারে।’ সেই সময় কুণাল ঘোষ সম্মতি দেন। 

আরও পড়ুন: উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

এর মধ্যেই গতকাল বুধবার (১৭ জুন)  মমতা বন্দ্যোপাধ্যায়ের PSO বদল হয়৷ দীর্ঘ ২০ বছর ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পিএসও স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদীকে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। তাঁদের জায়গায় নতুন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে তৃণমূলের একাংশ সরব হয়। দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় কোনও পরিবর্তন আনা হচ্ছে কি না। যদিও নবান্ন সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত জেড প্লাস নিরাপত্তা বলয় সম্পূর্ণ বহাল রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও কাটছাঁট করা হয়নি। এরপর কুণাল ঘোষ আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুরনো নিরাপত্তা টিমকে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছিল এবং বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা ছিল।

বৈঠকে মূলত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে-

১. মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী নিরাপত্তা টিমকে পুনর্বহালের সম্ভাবনা।

২. বিভিন্ন জেলায় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও পুলিশি পদক্ষেপ নিয়ে অভিযোগ।

৩. পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ অভিযান চালানো বন্ধ রাখা এবং বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সময় দেওয়ার দাবি।

৪. পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষদীয় ও প্রশাসনিক বিষয়ও আলোচনায় উঠে আসে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি, তবুও দুই পক্ষের মধ্যে সরাসরি সংলাপ ভবিষ্যতের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের