উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিনহাটা থানার সামনে বৃহস্পতিবার দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে লক্ষ্য করে ক্ষোভ উগরে দিলেন বিক্ষুব্ধ মানুষ। থানা থেকে বের হতেই তার দিকে ছোড়া হল ডিম, এমনকি জুতোরও বৃষ্টি শুরু হয়।

প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় বুধবার কলকাতার ফুলবাগানের বাসভবন থেকে উদয়ন গুহকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। বৃহস্পতিবার তাকে  দিনহাটা থানায় নিয়ে আসা হয়। প্রাক্তন মন্ত্রী থানায় রয়েছেন, এই খবর ছড়িয়ে পড়তেই থানার বাইরে ভিড় জমতে শুরু করে। সকাল থেকেই থানার সামনে জড়ো হন বহু মানুষ। কারও হাতে ছিল পচা ডিম, কারও হাতে জুতো। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগেভাগেই সতর্ক হয় পুলিশ। থানার মূল গেট বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানার দরজার একেবারে সামনে এনে রাখা হয় প্রিজন ভ্যান।তবুও উত্তেজনা কমেনি। বিক্ষোভের আশঙ্কায় উদয়ন গুহকে থানা থেকে বের করার আগে তাঁর মাথায় হেলমেট পরিয়ে দেয় পুলিশ। এরপর কড়া নিরাপত্তার মধ্যেই তাকে প্রিজন ভ্যানে তোলা হয়।কিন্তু গাড়ি থানার গেট পেরোতেই শুরু হয় জনরোষের বিস্ফোরণ। প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ছোড়া হতে থাকে ডিম। কয়েকজন বিক্ষোভকারী জুতোও নিক্ষেপ করেন বলে অভিযোগ। এমনকি গাড়ির গতিরোধের চেষ্টাও করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে অতিরিক্ত বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয় এলাকায় শেষ পর্যন্ত কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই উদয়ন গুহকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে আদালতে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় দিনহাটা জুড়ে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী, ৭ দিনের পুলিশি হেফাহতে থাকবেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?