শিখ আইপিএসকে খালিস্তানি তকমা শুভেন্দুর, ভবানীপুর চাইছে জবাব ফাঁস করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছেন। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। উন্নয়নই হাতিয়ার এই নির্বাচনে। ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সকাল, সন্ধ্যা নিয়ম করে ভোট–চর্চার আসর বসছে। আর সেখানেই এবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এল ভবানীপুর বিধানসভা কেন্দ্র। কারণ এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপক্ষে বিজেপির শুভেন্দু অধিকারী। আর এখানের বাস্তব ছবি তুলে ধরল তৃণমূল।

এদিকে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে বলা হয় মিনি ইন্ডিয়া। কারণ এখানে নানা ভাষা, নানা জাতি, নানা ধর্ম এবং সম্প্রদায়ের মানুষের বাস। এবার এখানে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে ‘‌খালিস্তানি’‌। কারণ সন্দেশখালিতে দাঁড়িয়ে শিখ আইপিএস অফিসারকে ‘‌খালিস্তানি’‌ তকমা দেওয়া হয়েছিল। এবার ভবানীপুরে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষজন এটারই জবাব চাইছেন। সেটাই আজ, রবিরার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফাঁস করল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবির এক্স পোস্টে লিখেছে, ‘‌শুভেন্দু অধিকারীর কপালে যেন স্বস্তিই জুটছে না। তাঁর ঔদ্ধত্যই এখন তাঁর কাল হয়ে দাঁড়াচ্ছে।’‌

 

অন্যদিকে এখানে মনোনয়ন জমা করার দিন শুভেন্দুর সঙ্গে উপস্থিত হয়েছিলেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেও বিক্ষোভ দেখা গিয়েছিল। এবার শিখ সম্প্রদায়ের মানুষজনকে ‘‌খালিস্তানি’‌ তকমা দেওয়ার বিষয়টি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাই তৃণমূল কংগ্রেস এক্স পোস্টে লিখেছে, ‘‌২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি (‌শুভেন্দু অধিকারী)‌ একজন শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি’ আখ্যা দিয়েছিলেন এবং সমগ্র শিখ সম্প্রদায়কে অপমান করেছিলেন। এখন ২০২৬ সালে, ভবানীপুরে তাঁর নির্বাচনী প্রচার চলাকালীন শিখ সম্প্রদায়ের সদস্যরা সরাসরি তাঁর মুখোমুখি হন এবং তাঁর বিদ্বেষমূলক মন্তব্যের জবাব দাবি করেন।’‌

এছাড়া এখন এসআইআর পর্বে বিপুল ভোটারের নাম বাদ গিয়েছে। প্রায় ৪০ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর। তার মধ্যে এমন পুরনো ইস্যু সামনে চলে আসায় বিজেপির কপালে ভাঁজ পড়ে গিয়েছে। তাই এক্স পোস্টে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘‌২০২৬ সালে বাংলার জন্য বিজেপির অঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন ইনিই। শুধু এই একটি ঘটনাই বুঝিয়ে দেয় যে, বিজেপি কতটা নিচে নেমেছে—তারা এখন এমন সব ব্যক্তিকে তুলে ধরছে, যারা কেবল অবজ্ঞা, ধর্মান্ধতা ও বিদ্বেষে পরিপূর্ণ। বাংলার যে কোনও বিবেকবান মানুষেরই উচিত, এমন একটি দলকে ভোট দেওয়ার আগে দুবার ভেবে দেখা—যে দল কিনা এমন সব জঘন্য চরিত্রের মানুষদের আশ্রয় দেয়।’‌

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস