বৃষ্টিভেজা সকালে কালীঘাটে শুভেন্দু অধিকারী, পুজো দিয়ে শুরু প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার সকালে মেঘলা আকাশ আর টিপটিপ বৃষ্টির মাঝেই ভবানীপুরে নির্বাচনী প্রচার শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রচারের আগে তিনি কালীঘাট মন্দিরে গিয়ে মা কালীর পুজো দেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির একাধিক নেতা, কর্মী ও সমর্থকরা। হাতে গেরুয়া পতাকা নিয়ে শোভাযাত্রা করে তাঁরা কালীঘাট মন্দিরে পৌঁছন। মন্দিরে প্রবেশের আগে শুভেন্দু অধিকারী বলেন, “আজ শনিবার কালীঘাটে এসেছি। মা কালী আমাদের সঙ্গে থাকবেন।”

পুজো দেওয়ার পর সেখান থেকেই দিনের প্রচার কর্মসূচি শুরু করেন তিনি। প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও লড়াই করছেন শুভেন্দু অধিকারী। এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভবানীপুর কেন্দ্রটি এবারের নির্বাচনে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং হাইভোল্টেজ আসনে পরিণত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বৈঠক করে প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় এলাকায় উপস্থিত তৃণমূল সমর্থকদের তরফে স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর আচমকাই ভবানীপুর থানায় পৌঁছে যান তিনি। সেখানে গিয়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দাবি জানান এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে অকারণে মামলা দায়ের করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন।

শনিবার ফের ভবানীপুরে এসে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে দিনের প্রচার কর্মসূচি শুরু করেন শুভেন্দু। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হওয়ায় ভবানীপুরে এবারের নির্বাচন ঘিরে উত্তেজনা ও রাজনৈতিক লড়াই তুঙ্গে উঠতে পারে।

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির