ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ হাজিরা দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তাপস। অসুস্থতার কথা জানিয়ে বৃহস্পতিবার ইডির  গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারবেন না বলে জানিয়েছিলেন মানিক-ঘনিষ্ঠ তাপস। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বুধবার মেল পাঠিয়েছিলেন তাপস। কিন্তু তাঁকে অতিরিক্ত সময় দেওয়া হয়নি ইডির তরফে। এরপর বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা। সূত্রের খবর নিয়োগের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের কোনও প্রভাব বা যোগ রয়েছে কি না, জেরায় তা জানতে চাইতে পারেন গোয়েন্দারা।

উল্লেখ্য শনিবার তাপস মণ্ডলের মহিষবাথানের টিচার্স ট্রেনিং সেন্টারে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি চালান। তল্লাশি চালানো হয় তাপসের বাড়িতেও। বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল ফোন, হার্ড ডিস্ক, ২টি পেন ড্রাইভ। উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল। বাজেয়াপ্ত করা হার্ড ডিস্ক পরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগে পাঠান গোয়েন্দারা। তাপস মণ্ডল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগামী ২০ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তাপস মণ্ডলকে হাজিরার নির্দেশ দিয়েছিল। এরপর অসুস্থতার কথা বলে একদিন আগে ইডি’কে মেল পাঠান তিনি। হাজিরা দেওয়ার জন্য আরও ১৫ দিন সময় চান তাপস মণ্ডল। কিন্তু ইডি সেই আবেদন গ্রহণ করেনি। কার্যত কঠোরভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়ে দেয়, ২০ অক্টবর নির্ধারিত দিনেই তাপস মণ্ডলকে হাজিরা দিতে হবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের