চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেহালায় লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ২ পড়ুয়া চিকিৎসকের, শোকের ছায়া পরিবারে

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে মোটরসাইকেলে চেপে বন্ধুদের সঙ্গে খেতে বেরিয়ে নেমে এলো জীবনে, চরম অন্ধকার। অকালে নিভে গেল দুটি উজ্জ্বল ভবিষ্যৎ।ডাক্তার পড়ুয়া বন্ধুরা মিলে শনিবার রাতে মোটরসাইকেল নিয়ে খেতে বেরিয়েছিল। ফেরার সময় ঠাকুরপুকুর থানার(Thakurpukur P.S.) অন্তর্গত পূর্ব পাড়া জেমস লং সরণিতে দুই পড়ুয়া চিকিৎসককে পিষে দেয় একটি লরি। ঘটনাস্থলে মৃত্যু ঘটে দুই ডাক্তার পড়ুয়ার ।এমনটাই পুলিশ সূত্রে খবর। জানা যায় মৃত দুজন পড়ুয়া চিকিৎসক ইএসআই(ESI) হাসপাতালের মেডিকেল ছাত্র ছিলেন। একজনের নাম ফইয়াজ মল্লিক।

আরেকজনের নাম আনন্দ প্রিয়দর্শী। দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুটি পরিবারে। কি করে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে কলকাতা পুলিশ ক্লোজ সার্কিট(CCTV) ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। যে লরিটি এই দুই পড়ুয়া চিকিৎসককে পিষে দিয়েছে তাকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশ যে মোটরসাইকেলে ওই মৃত দুই চিকিৎসক পড়ুয়া ছিলেন সেটিও আটক করেছে। রাতের শহরে বিশেষত শনিবার মোটরসাইকেলে চেপে বিভিন্ন ধাবাতে খেতে যাওয়ার রেওয়াজ দেখা যায় বিভিন্ন ছাত্র-ছাত্রী এবং অল্পবয়সী যুবক যুবতীদের মধ্যে।

প্রায়শই রাতের শহরে মোটরসাইকেলে অল্পবয়সি যুবক যুবতীরা রেসিং প্রতিযোগিতায় মত্ত হয়ে ওঠে। অনেক সময় তাদের মাথায় হেলমেট থাকে না। এদিকে রাতের শহরে পণ্যবাহী যান চলাচলের সংখ্যা বাড়ে। বেহালা, তারাতলা, জেমস লং সরণী সহ ডায়মন্ড হারবার রোডে পণ্যবাহী যান চলাচল দ্রুতগতিতে করতে থাকে।রাতের শহরে মোটরসাইকেলের বেপরোয়া গতি রুখতে বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং করে কলকাতা পুলিশ। কিন্তু তারপরেও এই ধরনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ