তারাতলার বস্তিতে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ, আহত একাধিক, গ্রেফতার ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই বস্তির মানুষজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল তারাতলা সংলগ্ন এলাকা। দুই পক্ষের মধ্যে ইট নিয়ে মারামারি ও সংঘর্ষের ঘটনায় পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত। পুলিশ তিনজন মহিলা সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে।সকল আহতদের ভর্তি করা হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে। কয়েকজনের অবস্থা শোচনীয়। সংঘর্ষ থামাতে গিয়ে নিউ আলিপুর থানার(New Alipur P.S.) পুলিশ রীতিমতো হিমশিম খায়। পুলিশ সূত্রে খবর তারাতলা সংলগ্ন অজন্তা সিনেমা হলের উল্টো দিকে গড়গাছা বস্তি ও ১০নম্বর বস্তির মানুষজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।

মূলত মহিলাদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে স্থানীয় পুরুষরা জড়িয়ে পড়েন। এরপরই উভয়পক্ষ ইট ছোঁড়াছুঁড়ি শুরু করে। এর দরুন যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ আলিপুর থানার পুলিশ। সংঘর্ষ থামাতে পুলিশকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। উভয় পক্ষের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। আহত হন অনেকে। এর মধ্যে চার থেকে পাঁচজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের বিদ্যাসাগর হাসপাতালে(Vidyasagar Hospital) পাঠানো হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। আঘাত গুরুতর।

এই সংঘর্ষের দরুন শনিবার দুপুরে ১১৭ নম্বর জাতীয় সড়কে(National High Way) তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ এই সংঘর্ষের পেছনে কারণ জানতে তদন্ত শুরু করেছে। যে কয়েকজনকে আটক করা হয়েছে তার মধ্যে তিনজন মহিলা রয়েছেন। স্থানীয় একটি ক্লাব ঘরে তিন মহিলাকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল।ওই এলাকায় যাতে নতুন করে সংঘর্ষের ঘটনা ছড়িয়ে না পড়ে তার জন্য পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে