আদালতের জট কাটলেই শিক্ষক নিয়োগ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

শুক্রবার তৃণমূল ভবন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্যের বিভিন্ন স্কুলের শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগ (TEACHER RECRUITMENT) নিয়ে চলছে মামলা। এসএসসি, প্রাইমারি-  দুই ক্ষেত্রেই মামলা। মামলা হয়েছে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়েও। রাজ্যের শিক্ষামন্ত্রী (EDUCATION MINISTER) ব্রাত্য বসু (BRTYA BASU) জানিয়েছেন, রাজ্য সরকার (STATE GOVT.) চায় দ্রুত শিক্ষক নিয়োগ করতে। তা সম্ভব হবেও বলে আশাবাদী শিক্ষামন্ত্রী।

শুক্রবার তৃণমূল (TMC) ভবন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্যের বিভিন্ন স্কুলের শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চায় রাজ্য। শিক্ষা ব্যবস্থাকে (EDUCATION SYSTEM) ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তারপরেই বলেন, সার্ভার রুম বন্ধ থাকার কারণে কাজের সমস্যা হবে কিছু। উল্লেখ্য, আদালতের নির্দেশে এসএসসি (SSC) ভবনের সার্ভার রুম র‍য়েছে সিবিআইয়ের (CBI) কব্জায়। শিক্ষামন্ত্রী বলেন, মহামান্য আদালত (KOLKATA HIGH COURT) সুবিচার দেবে, এ ব্যাপারে আশাবাদী তিনি ও সরকার‌। উল্লেখ্য রাজ্যের শেষ শিক্ষক নিয়োগ হয়েছে ২০১৫ সালে। তারপর নিয়োগ প্রক্রিয়া হয় ২০১৬ সালে। বর্তমানে বহু স্কুলে নেই শিক্ষক ও শিক্ষাকর্মী। সেই সমস্ত শূন্য পদ পূরণ করতে চায় রাজ্য, দাবি শিক্ষামন্ত্রীর।

শুক্রবার তৃণমূল ভবনে একটি অনুষ্ঠান শেষ হওয়ার পরে তিনি বলেন, ধাপে ধাপে হবে শিক্ষক- শিক্ষিকা নিয়োগ। প্রয়োজনে লেগে যেতে পারে তিন বছর। তবে সমস্যার সমাধান হবেই বলে দাবি শিক্ষামন্ত্রীর।

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই