ভিন রাজ্যের কর্মী দিয়ে বিধানসভার ভোট গণনার দাবি তেজস জনকল্যাণ পার্টির

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বিধানসভা ভোটের ফলাফলে কারচুপি রুখতে গণনায় ভিন রাজ্যের কর্মীদের নিয়োগের দাবিতে সরব হল তেজস জনকল্যাণ পার্টি। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দলের সভানেত্রী রুবি গুপ্ত(Rubi Gupta) রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন। যদিও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিধানসভা নির্বাচনে গণনা কেন্দ্রে কর্মী নিয়োগের বিষয়টি পুরোপুরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) এক্তিয়ারভুক্ত। রাজ্য নির্বাচন কমিশন দফতরের কর্মীরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সিইও’র অধীনে। তাই এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার জাতীয নির্বাচন কমিশন নেবে। তেজস জনকল্যাণ পার্টির(Tejas Janakalyan Party) দাবি সম্বলিত স্মারকলিপি তারা সিইও দফতরে পাঠাবেন বলেও আশ্বাস দেন।

তবে রাজ্য নির্বাচন কমিশনের এহেন ভূমিকায় খানিকটা হলেও চটেছেন তেজস জনকল্যাণ পার্টির সভানেত্রী রুবি গুপ্ত। তিনি খানিকটা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘যখন রাজ্য নির্বাচন কমিশনে এই দাবি নিয়ে দেখা করার সময় চেয়েছিলাম, তখন কিছু জানানো হয়নি। সেই সময় বিষয়টি জানিয়ে দিলে ভাল হতো। তাহলে রাজ্য নির্বাচন কমিশনে না এসে সরাসরি সিইওর'(CEO) দফতরে যেতাম। রাজ্য নির্বাচন কমিশনে এসে সময় নষ্ট করতাম না।’ ভোট গণনায় ভিন রাজ্যের কর্মী কেন চাইছেন সেই প্রশ্নের জবাবে তেজস জনকল্যাণ পার্টির সভানেত্রী বলেন, ‘গণনা কেন্দ্রে সমস্ত কিছু চিত্র বদলে যায়। মানুষ যে ভোট দেয় সেই ভোটের সঠিক চিত্র প্রতিফলিত হয় না। এখানে সরকারি কর্মচারীদের বা সরকারের বিভিন্ন দপ্তরে যুক্ত থাকা কর্মীদের গণনা কেন্দ্রে ব্যবহার করা উচিত নয়। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে তাই ২০২৬ সালের বিধানসভা ভোটে গণনা কর্মী হিসাবে ভিন রাজ্য থেকে কর্মী নিয়োগের দাবি করছি।

পার্শ্ববর্তী রাজ্য বা দেশের অন্যান্য রাজ্যগুলি থেকে গণনা কেন্দ্রে কর্মী নিয়োগ করলে নির্বাচনের স্বচ্ছতা যেমন বজায় থাকবে, তেমনই ফলাফল সঠিকভাবে প্রতিফলিত হবে।’প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, আগামী বছর বঙ্গে বিধানসভা ভোট। নবান্ন দখলের লড়াইয়ে গত ১৭ জানুয়ারি বাংলার বুকে আত্মপ্রকাশ করে আরও একটি নয়া রাজনৈতিক দল। নয়া দলের নাম ‘তেজস জনকল্যাণ পার্টি’। যাদবপুরের বিজয়গড়ের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে এক সাংবদিক সম্মেলনে নয়া দলের আত্মপ্রকাশের কথা ঘোষণা করেন দলের সভানেত্রী রুবি গুপ্ত। নয়া দলের প্রতীক চিহ্ন ‘এক থালা অন্ন’। নজিরবিহীন ওই প্রতীক বেছে নেওয়ার কারণ হিসাবে তেজস জনকল্যাণ পার্টির সভানেত্রী জানিয়েছিলেন, ‘দলের লক্ষ্য হচ্ছে, প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়া। অর্থনৈতিকভাবে সমস্ত বৈষম্য দূর করে সাধারণ মানুষকে স্বাবলম্বী ও আত্মনির্ভর হিসাবে গড়ে তোলা।’এক সময়ে গেরুয়া শিবিরের সক্রিয় নেত্রী হিসাবে পরিচিত ছিলেন নয়া দলের সভানেত্রী রুবি গুপ্ত। বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)ঘনিষ্ঠ হিসাবেও পরিচয় ছিল।

আচমকাই কেন নয়া দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিল তা জানতে চাওয়া হলে পোড় খাওয়া নেত্রী বলেন, ‘কোনও রাজনৈতিক দলই সাধারণ মনুষ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তের কথা ভাবে না। ভোট এলে বড়-বড় প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটায়, আর ভোট মিটে গেলে সব ভোঁ-ভাঁ। আমাদের দল মানুষের মাথার ওপর ছাদের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, কর্মসংস্থান, রেশন, পরিশুদ্ধ পানীয় জল, সহজ উপায় ব্যবসায়িক-ঋণ, স্বল্প বিলের বিদ্যুৎ, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা যাতে পাওয়া যায়, সেদিকে জোর দেবে।’সদস্য ও নিচুতলার কর্মীদের মতামতের ভিত্তিতেই নয়া দল পরিচালিত হবে বলে জানিয়ে রুবি দেবী বলেছিলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে সাধারণ মানুষের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে মাটি কামড়ে লড়ব।’ বঙ্গ রাজনীতিতে গত কয়েক দশক ধরে সৌজন্য-শিষ্টাচার উধাও। রাজনৈতিক আক্রমণ কু‍ৎসায় পরিণত হয়েছে। তবে ‘তেজস জনকল্যাণ পার্টি’র সভানেত্রী চান সেই সংস্কৃতির বদল আনতে। স্পষ্টই জনিয়ে দিলেন, ‘কোনও রাজনৈতিক কু‍ৎসা আর সমাজকে ধর্ম-জাতির নামে বিভাজনের রাস্তায় হাঁটতে চান না তাঁরা। বরং সবাইকে নিয়ে চলতে চান।’আগামী বিধানসভা ভোটে রাজ্যের ২৯৪ কেন্দ্রেই দল প্রার্থী দেবে বলেও ঘোষণা করেছেন নয়া দলের সভানেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার(Laxmi Bhandar) , স্বাস্থ্যসাথী প্রকল্পের বিকল্প হিসাবে গণেশ ভাণ্ডার, মাতৃ ভাণ্ডার-ই নয়া দলের হাতিয়ার হবে বলেও জানিয়েছিলেন তিনি।

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার