নজরে বিধানসভা ভোট,বঙ্গে আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর বঙ্গে বিধানসভা ভোট। নবান্ন দখলের লড়াইয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলার বুকে আত্মপ্রকা করল আরও একটি নয়া রাজনৈতিক দল। নয়া দলের নাম ‘তেজস জনকল্যাণ পার্টি’। যাদবপুরের বিজয়গড়ের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে এক সাংবদিক সম্মেলনে নয়া দলের আত্মপ্রকাশের কথা ঘোষণা করেন দলের সভানেত্রী রুবি গুপ্ত।  নয়া দলের প্রতীক চিহ্ন ‘এক থালা অন্ন’। নজিরবিহীন ওই প্রতীক বেছে নেওয়ার কারণ হিসাবে তেজস জনকল্যাণ পার্টির সভানেত্রী জানিয়েছেন, ‘দলের লক্ষ্য হচ্ছে, প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়া। অর্থনৈতিকভাবে সমস্ত বৈষম্য দূর করে সাধারণ মানুষকে স্বাবলম্বী ও আত্মনির্ভর হিসাবে গড়ে তোলা।’

এক সময়ে গেরুয়া শিবিরের সক্রিয় নেত্রী হিসাবে পরিচিত ছিলেন নয়া দলের সভানেত্রী রুবি গুপ্ত। বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ হিসাবেও পরিচয় ছিল। আচমকাই কেন নয়া দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিল তা জানতে চাওয়া হলে পোড় খাওয়া নেত্রী বলেন, ‘কোনও রাজনৈতিক দলই সাধারণ মনুষ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তের কথা ভাবে না।  ভোট এলে বড়-বড় প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটায়, আর ভোট মিটে গেলে সব ভোঁ-ভাঁ।  আমাদের দল মানুষের মাথার ওপর ছাদের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, কর্মসংস্থান, রেশন, পরিশুদ্ধ পানীয় জল, সহজ উপায় ব্যবসায়িক-ঋণ, স্বল্প বিলের বিদ্যুৎ, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা যাতে পাওয়া যায়, সেদিকে জোর দেবে।’

সদস্য ও নিচুতলার কর্মীদের মতামতের ভিত্তিতেই নয়া দল পরিচালিত হবে বলে জানিয়ে রুবি দেবী বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে সাধারণ মানুষের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে মাটি কামড়ে লড়ব।’ বঙ্গ রাজনীতিতে গত কয়েক দশক ধরে সৌজন্য-শিষ্টাচার উধাও। রাজনৈতিক আক্রমণ কু‍ৎসায় পরিণত হয়েছে। তবে ‘তেজস জনকল্যাণ পার্টি’র সভানেত্রী চান সেই সংস্কৃতির বদল আনতে। স্পষ্টই জনিয়ে দিলেন, ‘কোনও রাজনৈতিক কু‍ৎসা আর সমাজকে ধর্ম-জাতির নামে বিভাজনের রাস্তায় হাঁটতে চান না তাঁরা। বরং সবাইকে নিয়ে চলতে চান।’

আগামী বিধানসভা ভোটে রাজ্যের ২৯৪ কেন্দ্রেই দল প্রার্থী দেবে বলেও ঘোষণা করেছেন নয়া দলের সভানেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার , স্বাস্থ্যসাথী প্রকল্পের বিকল্প হিসাবে গণেশ ভাণ্ডার, মাতৃ ভাণ্ডার-ই নয়া দলের হাতিয়ার হবে বলেও জানিয়েছেন তিনি। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের