বঙ্গজুড়ে শীতের দাপট, ঘন কুয়াশার হলুদ সতর্কতা রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনে শীতের দাপটে কাটিয়েছে বঙ্গবাসী। তারপর থেকে একই রকম রয়েছে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই ঠান্ডায় জবুথবু সকলেই। আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি জানিয়েছে, বর্ষশেষের শীতের আমেজ থাকলেও বর্ষবরণ কিন্তু জাঁকিয়ে ঠান্ডায় হবে না। নতুন বছরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলেই জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে ঘন কুয়াশার হলুদ সর্তকতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলী, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি থাকবে কুয়াশার দাপট। পাশাপাশি উত্তরবঙ্গের ৪ জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে। দৃশ্যমানতা কমতে পারে ২০০ মিটারের নিচে। বড়দিনের সময়ে তাপমাত্রা ১৪ ডিগ্রির নিচে নেমেছিল। শুক্র ও শনিবার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে। রবিবার তাপমাত্রা একটু উঠলেও সোমবার ফের নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে ১২ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালে কুয়াশার দাপট দেখতে পাওয়া গিয়েছে কলকাতাতেও। দক্ষিণবঙ্গে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা একটু হলেও বাড়বে বর্ষবরণে। নতুন বছরের শুরুতে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েক দিন ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সেই তাপমাত্রা। উত্তরবঙ্গে পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় অন্যরকম। সর্বনিম্ন তাপমাত্রা সেখানে স্বাভাবিকের নিচে নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাদ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার পূর্বাভাস জারি করা হয়েছে। বর্ষবরণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে তুষারপাত হতে পারে বলে জানা যাচ্ছে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?