শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠনের, রিপোর্ট কেন্দ্রীয় গোয়েন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বিরোধী মন্তব্য একটানা করার দরুন যেকোনো মুহূর্তে শুভেন্দু অধিকারীর সভাতে বা তার কনভয়ে কিংবা পরিবারের উপর হামলা করার ছক কষছে জঙ্গিরা। সতর্ক করল গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দাদের পক্ষ থেকে এই রিপোর্ট পাঠিয়ে রাজ্য ও কলকাতা পুলিশকে সতর্ক করা হয়েছে। ওই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠন হারাকাত উল জিহাদ আল ইসলামী ও হিজাব ইডি তাহিরের সক্রিয় সদস্যরা এই হামলা করার ছক কষেছে। এর জন্য তিনজন বাংলাদেশী ভাড়াটে খুনিকে বিশেষ দায়িত্ব দাওয়া হয়েছে। যেকোনো জনবহুল স্থানে তার উপর হামলার ছক কষা হয়েছে। ইদানিং বেশ কয়েকটি জনসভায় বাংলাদেশের মোল্লা ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

তার জন্যই বদলা নিতে এই হামলার পরিকল্পনা। সনাতনীদের হয়ে সুর ছড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তাই দুটি বাংলাদেশি জঙ্গি সংগঠন তাকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। শুভেন্দু অধিকারীর কনভয় কিংবা তার জনসভায় এমনকি তার পরিবারের উপর হামলার ছক কষা হয়েছে। বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেট ক্যাটাগরির(Z Catagory) নিরাপত্তা পান। এই গোয়েন্দাদের রিপোর্ট পাওয়ার পর তার নিরাপত্তা আরও জোরদার করতে কলকাতা ও রাজ্য পুলিশের পদস্থ অফিসাররা তৎপর হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারী জনসভা স্থল গুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। যে তিনজন ভাড়াটিয়া দুষ্কৃতিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন গোপন ডেরায় আস্তানা গেড়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দারা তাদের রিপোর্টে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি বেশ কয়েকটি জনসভায় শুভেন্দু অধিকারী কে বলতে শোনা গিয়েছিল, হাসিমারাতে(Hasimara) ৪০টি রাফাল রাখা রয়েছে। এর মধ্যে মাত্র দুটো রাফাল যদি বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে প্যান্টে বাথরুম করে ফেলবে। শুভেন্দু আরো বলেছিলেন আমরা বাংলাদেশের উপর নির্ভর করি না বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল। ভারত যদি পণ্য না পাঠায়, তাহলে বাংলাদেশ চাল, ডাল, জামাকাপড় কিচ্ছু পাবে না। ঝাড়খন্ড থেকে যদি বিদ্যুৎ না পাঠানো হয় তাহলে বাংলাদেশের রাশি শতাংশ গ্রাম অন্ধকারে ডুবে যাবে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে একাধিক জনসভায় বিরোধী মন্তব্য করার জন্যই তাকে টার্গেট করেছে বাংলাদেশী দুটি জঙ্গি সংগঠন(Treeorist Organization)। এদিকে ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি জাভেদ ধরা পড়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করেও ভারতে হামলার একাধিক পরিকল্পনার কথা জানতে পেরেছেন গোয়েন্দারা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের