প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারিতে এবার জড়াল দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন অনেকটাই কেঁচো খুঁড়তে কেউটে। প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে এবার নাম জড়াল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষেরও। দুজনেই নাকি পছন্দের প্রার্থীদের নামের তালিকা পাঠিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের চার্জশিটেই ওই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। আর ওই খবর জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধী দলনেতা দিব্যেন্দু অধিকারী এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। তাঁর কথায়, ‘আগে চার্জশিট পড়ে দেখি তার পর বলব।’ আর এক বিজেপি নেত্রী ভারতী ঘোষ জানিয়েছেন তিনি কাউকে চাকরি দেওয়ার সুপারিশ করেননি। বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র বদলের কথা বলেছিলেন।

প্রাথমিকে শিক্ষক ও অন্যান্য নিয়োগ নিয়ে তদন্তে নেমে গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়্যারহাউসে অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই তল্লাশিতে উদ্ধার হয়েছিল প্রচুর নথি। সেই নথিতেই দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষের মতো বিজেপি নেতা-নেত্রীর নামের পাশাপাশি তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর এবং শওকত মোল্লাদেরও নাম পেয়েছেন তদন্তকারীরা।  সিবিআই সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা-নেত্রীরা। তাঁরা যাদের নাম সুপারিশ করেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই চাকরিও পেয়েছেন।

সিবিআইয়ের পেশ করা চার্জশিটে দেখা যাচ্ছে, মোট ৩২৪ জনের নাম সুপারিশ করা হয়েছিল। কারা ওই সুপারিশ করেছিলেন তাঁদের নাম-পরিচয়ও উল্লেখ করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দুর নামের পাশে সাংসদ লেখা। এক সময়ে তমলুক থেকে তৃণমূল কংগ্রেসের  সাংসদ ছিলেন শিশির অধিকারীর পুত্র। দাদা শুভেন্দু বিজেপিতে যোগদানের পর তিনিও গেরুয়া শিবিরে নাম লেখান। ভারতীর নামের পাশে এসপি (পুলিশ সুপার) লেখা। বিজেপি নেত্রী ভারতী একসময়ে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের পুলিশ সুপার ছিলেন।

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?