ঠাকুরপুকুরে চুরি করার সময় বাড়ির গেটে তালা দিয়ে চোরকে ধরিয়ে দিলেন গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা ও শিলিগুড়ি:গৃহবধূর বুদ্ধিতে ধরা পড়ল চোর। শনিবার রাতে দোকান থেকে বাড়িতে ফেরার সময় গৃহবধূ দেখেন তার ঘরের মধ্যে কোন এক ব্যক্তি ঢুকে চুরি করছে। তারপর ছুটে যান তিনি নিজের স্বামীর কাছে দোকানে।কারণ দোকান বাড়ি থেকে খানিকটা দূরে।স্বামী স্ত্রী যখন বাড়িতে আসে তখনো চোর মত্ত চুরি করতে বাড়ির ভিতরে। গৃহবধূ পাশের একটি বাড়ি থেকে তালা নিয়ে এসে বাইরে থেকে তালাটি দিয়ে দেন ।চোর তখন ভিতরে আটকা পড়ে যায়।খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার(Thakurpukur P.S.) পুলিশকে পুলিশ এসে ওই চোরকে বমাল গ্রেফতার করে। খোয়াগাছে বেশ কিছু টাকা ও গহনা। তবে পুলিশ সমস্ত কিছু সমেত চোরটিকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বেহালা সখের বাজারে(Behala Sakherbazar)। অন্যদিকে,শিলিগুড়ি(Siliguri) মহাকুমার গোসাইপুরের ফয়রানিজোত এলাকায় খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালে ঢুকে পড়ল হাতি,ব্যাপক চাঞ্চল্য।

শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত গোসাইপুরের ফয়রানিজোত এলাকায় খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালে ঢুকে পড়ল একটি হাতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে স্থানীয়রা প্রথমে ওই এলাকার চা বাগানের মধ্যে হাতিটিকে দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা(Bagdogra) রেঞ্জের বন কর্মীরা। এরপর গোটা এলাকা বন কর্মীরা মুড়ে ফেলেন। অপরদিকে হাতির খবর পেয়ে হাতি দেখতে ভিড় জমাতে থাকেন সাধারণ মানুষ যার কারণে সেটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে বন কর্মীদের। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে হাতির খবর পেয়ে গোটা এলাকায় বনকর্মীরা রয়েছেন।

তবে এই মুহূর্তে হাতিটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হচ্ছে না। তার কারণ এলাকায় জনবসতি রয়েছে এর পাশাপাশি সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন হাতিটিকে(Elephant) দেখতে। যদিও হাতিটিকে সন্ধ্যার পর পরই হাতিটিকে জঙ্গলে ফেরানো হবে। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণ বন কর্মীরা হাতির উপর নজরদারি চালাচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাঝে মধ্যেই লোকালয়ে হাতি ঢুকে পড়ছে খাবারের সন্ধানে। এর ফলে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত। এদিন যে হাতিটি আটকে রয়েছে দ্রুত জঙ্গলের ফেরানো হোক বনদপ্তরের তরফ থেকে।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা