চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউটাউনের পর এবার ঠাকুরপুকুরে পুলকার দুর্ঘটনার কবলে

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরপুকুর: নিউটাউনের পর ফের শহরে পুলকার দুর্ঘটনা। ঠাকুরপুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলকার(PollCar), দুর্ঘটনায় আহত হয় একাধিক পড়ুয়া।দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার । ঠাকুরপুকুরের(Thakurpukur) কাছে জেমস লং সরণিতে রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে যায় পুলকারটি।

এতে গাড়ির মধ্যে থাকা পড়ুয়ারা আহত হয়। উল্টে যাওয়া গাড়ি থেকে আহত পড়ুয়াদের স্থানীয়রাই উদ্ধার করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার(Thakurpukur P.S.) পুলিশ।ওই রাস্তায় ডিভাইডার লাগানোর কাজ চলছে। তাতেই রাস্তায় পড়েছিল পাথর। তাতেই ধাক্কা দিয়ে খানিকটা এগিয়ে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার পরেই পুলকারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিকেও।

বেপরোয়া গতির জেরে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার নিউটাউনে(Newtown) গাড়ির চালক মোবাইলে কথা বলতে গিয়ে একটি পুলকার দুর্ঘটনা কবলে পড়লে সেখানেও বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়। পর পর পুলকার দুর্ঘটনা কবলে পড়ায় চিন্তার ভাঁজ করেছে পুলিশ প্রশাসনের কপালে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ