শুক্রে পারদ আরও নামবে, লেপ-কম্বলেও মানবে না ঠান্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়দিনের সকাল থেকেই শহর কলকাতার তাপমাত্রা নিম্নমুখী। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের তাপমাত্রা নামতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে রোদের দেখা পাওয়া যায়নি। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় মরশুমের শীতলতম দিন। উত্তরবঙ্গেও দেখা গিয়েছে ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গে হালকা ও মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। আগামী দুদিনে তাপমাত্রা আরও কমবে বলে মনে কার হচ্ছে। বছরের শেষ বা নতুন বছরের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, বুধবার পারদ অনেকটা নামলেও বৃহস্পতিবার তাকে টেক্কা দিয়েছে তাপমাত্রা। এদিন কলকাতা সহ সংলগ্ন এলাকার তাপমাত্রা ছিল ১৩.৭। চলতি মরশুমে এতটা তাপমাত্রা নামেনি। ৬ ডিসেমেবর তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রিতে। তারপর কয়েকদিন তাপমাত্রা একটু ওপরে থাকলেও ফের নামতে শুরু করেছে। প্রতিদিনই তাপমাত্রা নামছে। প্রতিদিনের তাপমাত্রা প্রতিদিনকেই টেক্কা দিচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামতে পারে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার সতর্কতাও রয়েছে। তারফলে পারদ আরও কিছুটা নামতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতার তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৫ দিন ফের ১২-১৪ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা।  বর্ষশেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কম থাকবে। শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম থাকবে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে থাকবে।

পশ্চিমাঞ্চলের জেলাহুলোর মধ্যে সবচেয়ে কম শ্রীনিকেতনে। সেখানে তাপমাত্রা ৮ ডিগ্রির কাছাকাছি। কলকাতার থেকে ৫ ডিগ্রি কম থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের নিচে। ফলে বড়দিন ও বর্ষবরণ বেশ শীতের আমেজেই কাটাবে রাজ্যবাসী।

 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?