পিছিয়ে যাচ্ছে SSC-র একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশের সময়সীমা

Share:

নিজস্ব প্রতিনিধি : পিছিয়ে যাচ্ছে এসএসসি-র (SSC) নিয়োগ সূচি। মেধাতালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে যাচ্ছে। একাদশ-দ্বাদশের নিয়োগের প্যানেল পিছিয়ে যাচ্ছে। ৭ জানুয়ারি প্যানেল প্রকাশের হলফনামার কথা ছিল এসএসসি-র। কিন্তু সেই সময় পিছিয়ে যাচ্ছে। কারণ হিসেবে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে একাদশ দ্বাদশের নিয়োগে নতুন করে ১৫০ জনের ভেরিফিকেশন ও ইন্টারভিউ করতে হবে। নতুন করে ১৫০ জনের ইন্টারভিউ ও ভেরিফিকেশন করার জন্য সময় লাগবে। নতুন বছরের জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে প্যানেল প্রকাশ করা হতে পারে। ৩৫ বিষয়ে মেধা তালিকা প্রকাশ করা হবে।

সুপ্রিম নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পরে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। তারমধ্যে থেকে অযোগ্য প্রার্থীদের নামো বাদ গিয়েছে। ইন্টারভিউতে ডাক পাওয়ার পরে নথি যাচাইয়ের কাজ চলেছে। নথি যাচাইয়ের সময়েও বাদ গিয়েছে বেশ কিছু নাম। ১৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলেছে এই নথি যাচাইয়ের কাজ। প্রতিদিনই হাজার থেকে দেড় হাজার জনকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। দুই হাফে এই নথি যাচাইপর্ব চলেছে। এবার ইন্টারভিউতে ডাক দেওয়া হচ্ছে।

একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনে পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০জন। শুক্রবার এই ১২,৫১৪ জনের শুন্যপদের ফলপ্রকাশ করা হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এই ফল প্রকাশের পর অঞ্চল অনুসারে ইন্টারভিউ নেওয়ার কাজ চলবে। ইন্টারভিউর আগে সকল নথি পরীক্ষা করে দেখা হবে। SSC-র কেন্দ্রীয় কার্যালয়ে সেই সকল পরীক্ষা নিরিক্ষা করে দেখা হবে। আগের বারের পরিস্থিতির মতো এবার যাতে না হয়, সেই জন্য সতর্ক রয়েছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৪ সেপ্টেম্বর এসএসসি-র (SSC) পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার ৫৪ দিনের মাথায় প্রকাশিত হয়েছে SSC-র একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলাফল। ইন্টারভিউর পরে এবার শিক্ষক নিয়োগের সূচি তৈরি হওয়া সময়ের অপেক্ষা। কিন্তু এসএসসি (SSC)  সেই সময় পিছিয়ে দিচ্ছে।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের