রাজভবন অভিযান প্রাক্তন উপাচার্যদের, ক্ষোভ রাজ্যপালের বিরুদ্ধে

রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের উত্তরের গেটের কাছে ধর্নায় বসেছেন রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরা। ক্ষোভ রাজ্যপালের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল(Governor) নিজে ভিডিও বার্তা দিয়ে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। স্বাভাবিক ভাবেই হাতে হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয় রাজ্যের শাসক দলও। তাঁরাও মাঠে নামিয়ে দিয়েছে রাজ্যেরই সরকারি বিশ্ববিদ্যালয়গুলির প্রাক্তন উপাযার্যদের। আর এই দুই পক্ষের লড়াইয়ের নির্যাস চোখে পড়ছে শুক্রবার রাজভবনের সামনে। কেননা সেখানে ধর্নায় বসেছেন The Educationists Forum’র সদস্যরা। নেতৃত্বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র(Om Prakash Mishra)। রাজভবনের উত্তর গেটের কাছে ধর্নায় বসেছেন তাঁরা। যদিও সেই ধর্নায় বাসার আগে তাঁরা একটি মিছিলও করেন।

বৃহস্পতিবার সকাল ৭টায় রাজভবন থেকে প্রচার করা হয়েছিল রাজ্যপালের একটি পাঁচ মিনিটের ভিডিয়োবার্তা। তাতে রাজ্যপাল বাংলার বাসিন্দাদের উদ্দেশে বলেছিলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলি সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য চাই উপাচার্য। বাংলার শিক্ষা মন্ত্রক উপাচার্য নিয়োগ করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট তাদের নির্দেশের সমালোচনা করে সেই সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দেয়। সুপ্রিম কোর্ট সরকারকে বলে, আপনারা ভুল পদক্ষেপ করেছেন। আপনাদের এই সিদ্ধান্ত শুধু বেআইনিই নয়, পুঁজিবাদী মানসিকতার পরিচায়ক। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পরই সমস্ত উপাচার্যকে ইস্তফা দিতে হয়েছিল। এই পরিস্থিতিতে এক জন আচার্য হিসাবে আমি অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ করি। যা নিয়ে সমস্যার শুরু। ওই নিয়োগকে শিক্ষা মন্ত্রক বলেছিল ভুল। কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয়, আমিই ঠিক। আপনারা প্রশ্ন করতে পারেন, কেন আমি সরকার মনোনীত উপাচার্যকে নিয়োগ করিনি। তার কারণ, সেই উপাচার্যদের কেউ ছিলেন দুর্নীতিগ্রস্ত, কেউ ছাত্রীকে হেনস্থা করেছেন, কেউ রাজনৈতিক খেলা খেলছেন। তা হলে বলুন, এমন উপাচার্য কি নিয়োগ করা উচিত হত?’

রাজ্যপালের এই বার্তা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পরই একটি বিবৃতি দিয়ে রাজ্যপালের বক্তব্যের প্রতিবাদ জানায় উপাচার্যদের ফোরাম। সেই সঙ্গে জানানো হয়েছিল এদিন রাজ্যপালের অন্যায় আচরণের বিরুদ্ধে রাজভবনের সামনে তাঁরা ধর্নায় বসবেন। সেই মতো এদিন The Educationists Forum’র সদস্যরা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) বিরুদ্ধে রাজভবনের উত্তরের গেটের কাছে ধর্নায় বসেছেন। তাঁদের দাবি, ‘সংবিধান মেনে চলুন রাজ্যপাল। স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক। আইন মেনে কাজ করুন। আইন মেনে উপাচার্য নিয়োগ করুন।’

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর