ভেঙে দুই টুকরো হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি ফরওয়ার্ড ব্লক

নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে তৈরি হওয়া ফরওয়ার্ড ব্লক ভেঙে দুই টুকরো হয়ে গেল। AIFB ভেঙে তৈরি হল পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতারও আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhash Chandra Basu) হাত ধরে তৈরি হওয়া ফরওয়ার্ড ব্লক ভেঙে দুই টুকরো হয়ে গেল। All India Forward Bloc বা AIFB ভেঙে তৈরি হল পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক(Paschim Banga Forward Bloc)। শুধু তাই নয়, এই নতুন দলের তরফে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে(Biman Basu) চিঠি দেওয়া হয়েছে যাতে তাঁদের ফ্রন্টের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দলের পতাকা পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্বই এই দলকে ভেঙে দিয়েছে। ফরওয়ার্ড ব্লকের চিরাচরিত লাল পতাকায় লম্ফমান বাঘ এবং তারপাশে কাস্তে হাতুরির চিহ্ন ছিল। কিন্তু সম্প্রতি পতাকা থেকে কাস্তে হাতুরি সরিয়ে দেওয়া হয়৷ দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রাজ্য নেতাদের একাংশ। পাশাপাশি, নতুন দলের নেতাদের দাবি, রাজ্যের বর্তমান ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব কমিউনিস্ট বিরোধী এবং তৃণমূল ঘনিষ্ঠ। তাই রাস্তা আলাদা হয়ে গিয়েছে।

গত দেড়-দু’বছর ধরে এ রাজ্যে ফরওয়ার্ড ব্লকের অন্দরে কোন্দল চলছিল। রাজ্য নেতৃত্বের উপরে ক্ষোভ প্রকাশ করে গত বছরের শেষ দিকে দল ছাড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সইরানি। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। তাঁর ভাইপো তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজও কাকার আগেই কংগ্রেসে যোগ দেন। এ ছাড়াও ফরওয়ার্ড ব্লকের একসময়ের পরিচিত মুখ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এখন কংগ্রেসের নেতা। যাঁরা কংগ্রেসে যেতে চাননি তাঁরা নতুন দল গড়ার প্রস্তুতি নেন। সবমিলিয়ে গত ২৭ মার্চ নতুন এক রাজনৈতিক দল গড়ে ওঠে বঙ্গে। তারই নাম পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক। তারাই এবার বামফ্রন্টের শরিক হতে চেয়ে বিমান বসুকে চিঠি দিয়েছেন।

নতুন দলের পক্ষ থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন রাজ্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুব্রত কুমার দে। চিঠিতে তিনি বিমান বসুকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক এই রাজ্যে বামফ্রন্ট তথা বামপন্থী আন্দোলনের শরিক হতে চায়। এ কারণেই পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক আপনাদের সহযোগিতা চায়। আপনাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণও করতে চায়৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছে।’

আজ রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনে সৌদির ভয়াবহ হামলা, নিহত ২০

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজো-দীপাবলিতে ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

গীতার বাণী

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি