রাজ্যপালের থেকে হলফনামা চেয়ে ঠিক করেনি হাইকোর্টঃ বিধানসভার অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্য-রাজ্যপালের সংঘাত চরম আকার নিয়েছে। উপাচার্য বিল সংক্রান্ত মামলায় সেই সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। হাইকোর্টের তরফে রাজ্যপালের কাছে হলফনামা চাওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই রাজ্যপালের পাশে দাঁড়ালেন বিধানসভার অধ্যক্ষ।

বুধবার এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, “হাইকোর্টের সেই অধিকার নেই বলেই আমার ব্যক্তিগত অভিমত। এটা না করলেই ভাল হত। সংবিধানেই এর সমাধান আছে। তবে মাননীয় বিচারপতি নিশ্চয় জানেন। আমি এ নিয়ে কোনও মন্তব্য করব না। কোনও বিল বিধানসভায় পাস হওয়ার পর তা রাজ্যপালের কাছে পাঠালে তিনি বিবেচনার জন্য ফেরত পাঠাতেই পারেন। তিনি মনে করলে রাষ্ট্রপতির কাছেও পাঠাতে পারেন। তাঁকে যে সই করতেই হবে, এমন কোনও কথা সংবিধানে বলা হয়নি।’

প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায়। ১৫ জুন তা পৌঁছয় রাজ্যপালের কাছে। ১ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে উপাচার্য নিয়োগ বিলে স্বাক্ষর করেননি রাজ্যপাল। মামলাকারীর দাবি ছিল, রাজ্যপালের কাছে কোন বিল পৌঁছলে তিনি সম্মতি জানিয়ে বিলে সই করতে পারেন। অথবা কোন সংশোধনের প্রয়োজন থাকলে রাজ্যপাল পরামর্শ দিতে পারেন বা পরামর্শ ছাড়াই বিল পাঠাতে পারেন। অথবা বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। এগুলির কোনও পদক্ষেপই করা হয়নি। এমনিতেই একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঝুলে রয়েছে। ফলে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।

এই সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্ট কেন্দ্রের আইনজীবীকে বলেন,যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ কি করা যায় না? উত্তরে কেন্দ্রের আইনজীবী মামলাকারীর রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখার আবেদন করেন। সংবিধান রাজ্যপালকে রক্ষাকবচ দিয়েছে, তিনি জবাবদিহি করতে বাধ্য নন।

অপরদিকে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন, “সাংবিধানিক সঙ্কট তৈরি হলে কি কোর্ট রাজ্যপালকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করতে পারে না?” কেন্দ্রের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য দাবি করেন, সংবিধান অনুযায়ী, রাজ্যপালকে আদালতের আইনি প্রক্রিয়ার আওতায় আনা যায় না।  শেষে ৪ অক্টোবরের মধ্যে রাজ্যপালের দফতরকে হলফনামা জমা দিতে বলা হয়। মামলার পরবর্তী শুনানি ১৬ অক্টোবর।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের