পর্যালোচনা বৈঠকে জোর দেওয়া হবে সরকারি প্রকল্পের রূপায়ণে

রাজ্য সরকারের চালু করা বেশ কিছু প্রকল্প এখনও রাজ্যবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। সেগুলি নিয়ে আলোচনা হতে পারে পর্যালোচনা বৈঠকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোট(Loksabha Election 2024) শেষ হতেই প্রশাসনের কাজে গতি আনতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্যের ক্ষমতাসীন মা-মাটি-মানুষের সরকার। সেই লক্ষ্যেই আগামী ১১ জুন নবান্নের(Nabanna) সভাঘরে প্রশাসনিক বৈঠকে(Administrative Review Meeting)  ডাক দেওয়া হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যের সব মন্ত্রী, প্রতিটি জেলার জেলা শাসকেরা, প্রতিটি দফতরের সচিবেরাও। সেই বৈঠকেই রাজ্যের সব দফতর ধরে ধরে কাজের পর্যালোচনা করা হবে। আর তাই সেই সব দফতরের মন্ত্রী ও সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। নবান্ন সূত্রের খবর সেই বৈঠকে বেশ কিছু সরকারি প্রকল্পের বিষয়েও পর্যালোচনা করা হবে। কেননা বেশ কিছু প্রকল্প এখনও রাজ্যবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। অনেকেই মনে করছেন, এই প্রকল্পগুলি জনপ্রিয় না হয়ে ওঠার পিছনে সেই দফতরের ব্যর্থতা দায়ী। হয় সেগুলি নিয়ে ঠিক ভাবে প্রচার করা হয়নি, নাহয় সেগুলি নিয়ে মানুষকে সঠিক ভাবে বোঝানো হয়নি। এবার সেই সব প্রকল্প চলে আসছে আতস কাঁচের তলায়।

নবান্নের আধিকারিকদের দাবি, মুখ্যমন্ত্রী উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের জন্য চালু করেছিলেন সমুদ্রসাথী প্রকল্পটি(Samudra Sathi Project)। যে সব মৎস্যজীবী সাগরে মাছ ধরতে যান, তাঁদের ওপর ২ মাসের একটা বিধিনিষেধ থাকে যাতে সেই সময়ে তাঁরা সমুদ্রে মাছ ধরতে না যান। কেননা সেই ২ মাছ মাছেন প্রজননের সময়। এবার ওই দুই মাস যাতে মৎস্যজীবীদের বড় অভাবের মুখে পড়তে না হয় তার জন্যই মুখ্যমন্ত্রী সমুদ্রসাথী প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পে ওই দুই মাসের জন্য প্রত্যেক মৎস্যজীবীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দেখা গিয়েছে সেই প্রকল্প চালুর ১ বছর বাদেও সেই ভাবে আবেদনই জমা পড়েনি এই প্রকল্পের জন্য। এই নিয়ে খোদ মুখ্যমন্ত্রীও এবারের লোকসভা নির্বাচনের প্রচারে বেড়িয়ে এই নিয়ে একাধিক সভায় দেখ প্রকাশ করেন। কেন এই প্রকল্প সেভাবে মৎস্যজীবীদের কাছে জনপ্রিয় হয়ে উঠল না, খামতি ঠিক কোথায় সেটা এবারের পর্যালোচনা বৈঠকে খতিয়ে দেখা হবে। এই রকম আরও বেশ কিছু প্রকল্প নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে।

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, জখম ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে