প্রোমোটারদের ভূমিকা ও কার্যকলাপ মমতার প্রশাসনের আতস কাঁচের তলায়

রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দফতরের তরফে ৪ জুলাই একটি বৈঠক ডাকা হয়েছে আলোচনার ভিত্তিতে আবাসন সংক্রান্ত অভিযোগগুলি নিরসনের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোট মিটতেই বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড আরও জনমুখী করতে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছেন তিনি। রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূলের জনপ্রতিনিধিদের কাজকর্মের প্রকাশ্যে সমালোচনা করেছেন। তাঁর স্পষ্ট বার্তা, নিজের স্বার্থে নয়, মানুষের জন্য কাজ করতে হবে। প্রোমোটারি(Promoting) বা সিন্ডিকেটের(Syndicate) সঙ্গে যুক্ত থাকলে যে তৃণমূল(TMC) করা যাবে না, এই বার্তাও আগেই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। এই আবহে প্রোমোটারদের ভূমিকা ও কার্যকলাপ প্রশাসনের আতস কাঁচের তলায় ফেলতে চাইছে সরকার। সেই লক্ষ্যেই আগামী ৪ জুলাই একটি বৈঠক ডাকা হয়েছে। আলোচনার ভিত্তিতে আবাসন সংক্রান্ত অভিযোগগুলি নিরসনের জন্য সমাধানসূত্র বের করতে চান রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দফতরের(Department of Consumer Affairs) আধিকারিকরা।  

উপভোক্তা বিষয়ক দফতরে আবাসন সংক্রান্ত বিস্তর অভিযোগ জমা পড়েছে। কারও অভিযোগ, টাকা দিয়েও সময়মতো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে না। কেউ আবার অভিযোগ করেছেন প্রোমোটার বা ডেভেলপারদের টালবাহানায় ভুগতে হচ্ছে ক্রেতাকে। আবার অনেকে অভিযোগ দায়ের করেছেন ফ্ল্যাট বানানোর জন্য জমি নিয়ে কোনও নির্মাণ না করেই বছরের পর বছর তা ফেলে রাখা হচ্ছে। এমনকী, ফ্ল্যাটের আয়তন সহ গঠনগত নানা বিষয় নিয়ে ভূরি ভূরি অভিযোগ আসছে রাজ্য সরকারের কাছে। এই ধরনের অভিযোগগুলির নিষ্পত্তি করে মানুষকে সুরাহা দিতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দফতর। তবে এখনই সেই সব অভিযোগের মীমাংসা করতে কোনও কড়া পদক্ষেপ নিতে চাইছে না রাজ্য সরকার। পরিবর্তে আলোচনার ভিত্তিতে আবাসন সংক্রান্ত অভিযোগগুলি নিরসনের জন্য সমাধানসূত্র বের করতে চান আধিকারিকরা।  

৪ জুলাইয়ের প্রস্তাবিত বৈঠক নিয়ে রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, ‘কলকাতা ও আশপাশের শহরাঞ্চলে ফ্ল্যাট-বাড়ির রমরমা। এগুলি নিয়ে প্রচুর অভিযোগ আসছে। বেশ কিছু লিখিত অভিযোগ জমা পড়েছে দফতরে। এসব অভিযোগের সমাধান করতে নির্মাণকারীদের সংস্থা CREDAI-কে ডাকা হয়েছে। তাদের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। আমাদের মূল লক্ষ্য, মানুষ যেন কোনওভাবে দুর্ভোগের শিকার না হন।’ উল্লেখ্য, রাজ্যের নানা প্রান্তে নানান সময়ে ‘প্রোমোটার-রাজ’ নিয়ে একাধিক ঘটনা সামনে এসেছে। প্রোমোটারদের দাদাগিরি, দখলদারি, ফ্ল্যাট আটকে রাখা সহ নানা  অভিযোগ আকাছার শোনা যায়। তাছাড়া নিম্নমানের ফ্ল্যাট দেওয়া, রক্ষণাবেক্ষণ ঠিক মতো না করার বহুবিধ অভিযোগ রয়েছে। সমস্ত সমস্যাই বিস্তারিত আলোচনা হবে ৪ তারিখের বৈঠকে। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় শুভাশিসকে তলব ইডির

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও